রাজ্য

কবে থেকে আবার চলতে পারে লোকাল ট্রেন? জানালেন মুখ্যমন্ত্রী

এবারে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু করা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়ে দিলেন গ্রামীণ এলাকায় যদি ঠিকমতো টিকাকরণ হয় তারপরেই কিন্তু লোকাল ট্রেন চালানো হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রশাসনিক বৈঠকের সরাসরি জানিয়ে দিলেন, টিকাকরণ এর উপর নির্ভর করে তারপরেই লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে তৃতীয় ঢেউ নিয়ে বেশ চিন্তিত রয়েছে পশ্চিমবঙ্গ। এই কারণেই, বর্তমানে পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনাদের জানিয়ে রাখি, নতুন লকডাউন এর বিধি অনুযায়ী আগামী 31 আগস্ট পর্যন্ত কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। এই ট্রেন চালু কবে হবে সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘কলকাতা এবং তার আশেপাশের এলাকায় টিকাকরণ এর উপর জোর দেওয়া হয়েছে। এবারে গ্রামীণ এলাকাতেও ভ্যাকসিন নিয়ে জোর দেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকায় ৫০% এর উপর টিকা দেওয়া না হলে লোকাল ট্রেন চালু করা সম্ভব নয়।’

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুর্ভোগের কথা তুলে জানিয়েছিলেন, আমি বুঝতে পারছি যে, অনেক মানুষের সমস্যা হচ্ছে। কিন্তু তাদেরকে আরো কিছু মাস অপেক্ষা করতে হবে কারণ তৃতীয় কেউ কখন চলে আসবে সেটা কেউ বলতে পারেনা। অন্যদিকে, এই প্রসঙ্গে তিনি আজকে আরো বলেন, এইবারে তৃতীয় ঢেউয়ে সবথেকে থেকে বেশি আক্রান্ত হবার কথা শিশুদের। তাদের কথা ভেবেই লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত থেকে এখনো বিরত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণবশত তিনি জানাচ্ছেন, যদি বাবা-মা আক্রান্ত হন তাহলে পরিবারের সবাই আক্রান্ত হতে পারেন, সন্তানসহ।

কলকাতা এবং হাওড়া ডিভিশনে বর্তমানে লোকাল ট্রেন চালানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছুটা সমস্যা রয়েছে। অনেকে মনে করছেন লোকাল ট্রেন চালানো হচ্ছে না এটা ঠিক হচ্ছে কিন্তু অনেকে আবার মনে করছেন, লোকাল ট্রেন চালু করে দেওয়া উচিত। এমনিতে কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু করা হয়েছে যেখানে ভিন্ন পেশার বহু মানুষ উঠে পড়েছেন। অনেকেই এখনও ট্রেন কম চালানো নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও এখনও পর্যন্ত সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর তরফ থেকে কিছুই জানানো হয়নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026