মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ছিলেন। এই আইনের পক্ষে কত লোক আছে তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠনের কথা বলেন। জাতিসংঘের মতো একটি “নিরপেক্ষ সংগঠন” করার দাবি করার কয়েক ঘন্টা পরেই, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর এর জন্য তাকে তীব্র তিরস্কার করেন। তিনি বলেন যে তার এইরূপ পদক্ষেপ সম্পূর্ণ অসংবিধানিক।
তিনি টুইট করে বলেন, “একজন প্রবীণ নেতা এবং সাংবিধানিক কার্যনির্বাহী হিসাবে তিনি এই ধরণের পদ্ধতি অবলম্বন করে সংবিধানকে অবহেলা করতে পারেন না।” তিনি আরও বলেন, তার আবেদন উপেক্ষা করায় তিনি দুঃখ পেয়েছেন। এই পদক্ষেপ আমাদের গণতান্ত্রিক কাঠামোর অগাধ ক্ষতি সাধন করবে।
প্রসঙ্গত গতকাল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে জাতিসংঘের মতো একটি নিরপেক্ষ সংগঠন কমিটি গঠন করে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতি জনগণের মনোভাব যাচাই করবেন। এতে বোঝা যাবে সাধারণ মানুষ আইনের পক্ষে নাকি বিপক্ষে।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে। তিনি কেন্দ্রকে চ্যালেঞ্জ করে বলেছেন পশ্চিমবঙ্গে তিনি এই আইন প্রনয়ণ হতে দেবেন না। এই প্রসঙ্গে ধনকর তার কাছে শপথ অনুসারে কাজ করার এবং আফসোস করে তার বক্তব্য প্রত্যাহারের আবেদন করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…