নিউজ

ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন : ভোটকেন্দ্রে হৃদরোগে মৃত্যু এক ভোটারের

ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের পঞ্চম ও অন্তিম পর্বে হৃদরোগে মারা গেলেন এক ভোটদাতা। ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ জেলায়।নিহত ভোটদাতা ভোটকেন্দ্রের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে ছিলেন, পরে হাসপাতালে নিয়ে গেলে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এই ঘটনায় সাহেবগঞ্জ জেলা প্রশাসক বলেন, “এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।ওই ভোটদাতা কেন্দ্রে অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।এটি একটি স্বাভাবিক মৃত্যু। এর সাথে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই।”

আরও পড়ুন : রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর ওপর হামলা চালাতে পারে পাক সন্ত্রাস সংগঠন : সূত্র

নির্বাচন কমিশন জানিয়েছেন, সকাল ৯ টা পর্যন্ত ১২ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য রাজ্যজুড়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে। পঞ্চম ও অন্তিম পর্বে ২৯ জন মহিলা সহ মোট ২৬৬ জন প্রার্থী রয়েছে এবং ভোটার সংখ্যা ৪০,০৫,২৭৭ জন। ২৩শে ডিসেম্বর ভোট গণনার খবর জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026