বিভিন্ন সময়ে রাজ্যের সাথে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধঙকড়। রাজ্যের বিভিন্ন বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলে শাসকদলের চক্ষুশূল তিনি। এবার সেই রাজ্যপালকেই ভাইফোঁটা দিতে আমন্ত্রণ জানালেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যের হাত বাড়িয়ে দিয়ে দূর্গাপূজার কার্ণিভালে এসে রাজ্যপালের মনে সৃষ্টি হওয়া ক্ষোভের প্রশমন করার উদ্যোগী হয়েছেন, এমনটাই মত রাজনৈতিক মহলের।
আগামী ২৯ অক্টোবর ভাইফোঁটার দিন নিজের কালীঘাটের বাড়িতে রাজ্যপালকে আমন্ত্রণ জানান মূখ্যমন্ত্রী। বিভিন্ন সময়ে রাজ্য প্রশাসনের সাথে সংঘাত লেগেই রয়েছে রাজ্যপালের। রাজ্য সরকারের বিভিন্ন কাজে সমালোচনা করে সংবাদমাধ্যমে নিয়মিত বিবৃতি দেন তিনি। রাজ্যপালের নিরাপত্তা নিয়েও সংঘাত দেখা দেয়। নিরাপত্তা ব্যবস্থা থেকে রাজ্য পুলিশকে সরিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
নিয়োগ করা হয় সিআরপিএফ। কেন্দ্রের তরফে রাজ্যকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এবার থেকে জেট ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সেনা। এর আগে রাজ্যপালকে নিয়ে কোন মন্তব্য করেননি মূখ্যমন্ত্রী। রাজ্যের তরফে যা বলার বলতেন পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়। ফলে, এই আবহে মূখ্যমন্ত্রীর রাজ্যপালকে আমন্ত্রণ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…