সম্প্রতি প্রায় ৪৩৫৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে পঞ্জাব মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক বা পিএমসির বিরুদ্ধে। একের পর এক মানুষ পথে বসেছেন এই কেলেঙ্কারির পর। রিজার্ভ ব্যাঙ্ক এর তরফে বেঁধে দেওয়া হয় টাকা তোলার উর্ধ্বসীমা। নানা টালবাহানর পর গত ১৪ই অক্টোবর সর্বোচ্চ ৪০০০০ টাকা তুলতে পারবে বলে জানানো হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। এর বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখায় কয়েক হাজার মানুষ। আর তার জেরেই বিশেষ ক্ষেত্রে পিএমসি থেকে আরও ৫০০০০ টাকা বেশি তোলা যাবে বলে এদিন জানালো রিজার্ভ ব্যাঙ্ক।
৫০০০০ টাকা তোলার জন্যে গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় গিয়ে আবেদন করতে হবে। এই অতিরিক্ত ৫০০০০ টাকা শুধুমাত্র চিকিৎসা এবং পড়াশোনার জন্যই তোলা যাবে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। মেডিক্যাল বা এডুকেশনাল ইমারজেন্সিতেই শুধুমাত্র এই ৫০০০০ টাকা অতিরিক্ত তোলা যাবে। বাকি ক্ষেত্রে ৪০০০০ ও থাকছে লিমিট, জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে।
পিএমসির এই কেলেঙ্কারি ধরা পড়ার পর প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের তরফে মাত্র ১০০০ টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা থেকে বাড়িয়ে ১০০০০ এবং আরও পরে ২৫০০০ করা হয়। অক্টোবরের মাঝামাঝি এই লিমিট বাড়িয়ে ৪০০০০ করা হয়।
এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…