ডাক্তারের পরামর্শ মেনে অনেকেই মর্নিং ওয়াকে যান, অনেককেই করতে হয় ছুটোছুটি। নিজের শরীরকে ফিট যা এখন খুবই প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর ব্যতিক্রম নন। প্রতিদিনই মর্নিং ওয়াকে যান তিনি। তবে এবারের উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়ের পথে দৌড়লেন মুখ্যমন্ত্রী। পায়ে সেই হাওয়ায় চটি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।
বৃহস্পতিবার কার্শিয়াং-এ প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েক কিলোমিটার হাঁটার পর সার্কিট হাউসে ফেরার পথে দৌড় লাগালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছুটছেন তাঁর নিরাপত্তারক্ষীরাও। এমন একটি ভিডিও আপলোড করা মুখ্যমন্ত্রীর নিজের ফেসবুক প্রোফাইলে।
ভিডিওটির সাথে মুখ্যমন্ত্রী লেখেন, ‘স্বাস্থই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার চাবিকাঠি। সুস্থ সবল থাকতে হাঁটাচলার কোন বিকল্প নেই।’ আপলোডের পরেই যা নজর কেড়েছে নেটিজেনদের। দ্রুত বেড়েছে লাইক ও শেয়ারের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, এই ভিডিও অনুপ্রেরণা জোগাবে অসংখ্য মানুষকে। মুখ্যমন্ত্রীর দেখাদেখি অন্যরাও যদি প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণ বা ছোটাছুটি করেন তাহলে আদতে লাভ হবে শরীরের।
প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিন স্থানীয় পথচারীদের সাথে জনসংযোগও করেন তিনি। মহানদী স্কুলের খুদে পড়ুয়াদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…