টেক বার্তা

সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার টিকটক অ্যাকাউন্ট

বর্তমানে জনপ্রিয় স্যোশাল মিডিয়া অ্যাপ্লিকেশন টিকটক। জনপ্রিয়তার নিরিখে ফেসবুক, ইনস্টাগ্রামেরও আগে আছে টিকটক। জনপ্রিয়তার পাশাপাশি এই অ্যাপটি নিয়ে বিতর্কেরও শেষ নেই। সম্প্রতি এরকমই একটি বিতর্কে জড়িয়েছে টিকটক। টিকটকের এক কর্মচারীর কথা অনুযায়ী, জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট অর্থাৎ আইএস এর প্রচারের জন্য টিকটক থেকে সরিয়ে ফেলা হয়েছে বেশ কিছু অ্যাকাউন্ট। ওই কর্মচারীর কথায় টিকটক থেকে প্রায় ১০ টি অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে, যে অ্যাকাউন্ট গুলো থেকে আইএস এর প্রচার ভিডিও পোস্ট করা হচ্ছিল।

জানা যাচ্ছে, যে অ্যাকাউন্ট গুলো সরানো হয়েছে সেগুলো থেকে যে ভিডিও গুলো পোস্ট করা হয়েছিল তার মধ্যে মাত্র একটি ভিডিওই ১০ জনের উপর দেখেছে। অর্থাৎ এই অ্যাকাউন্ট গুলোর বিরুদ্ধে খুবই তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে টিকটক কতৃপক্ষ। নাম না জানানো ওই কর্মচারীর কথায় ওই ভিডিও গুলোতে ইসলামিক স্টেটের জঙ্গিদের বন্ধুক হাতে কুচকাওয়াজ করতে দেখা যাচ্ছিল। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, ‘যেসমস্ত ভিডিও কোনো ধরণের সন্ত্রাসবাদকে প্রচার করবে, সেইসমস্ত ভিডিওর টিকটকে কোন স্থান নেই! সন্ত্রাসবাদের চিহ্ন আছে এমন কোনো ভিডিও চিহ্নিত হলেই সেগুলোকে সরিয়ে দেওয়া হবে টিকটক থেকে।’

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026