নাগরিকত্ব বিলের প্রতিবাদে এমনিতেই জেলায় জেলায় বিক্ষোভ চলছে বিগত কয়েকদিন ধরেই, এর মধ্যেই আবার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল আছে কলকাতায়। ফলে প্রবল ভাবে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শহর জুড়ে। বিশেষত আজ সপ্তাহের প্রথমদিন হওয়ায় তা আরও বাড়ার সম্ভাবনা আছে।
গত শুক্রবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি আজ অর্থাৎ সোমবার নাগরিকত্ব বিলের প্রতিবাদে কলকাতায় মহামিছিলে হাঁটবেন। সেই মতোই আজ দুপুর ১’টায় বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে জমায়েত হয়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল গিয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আর এর থেকেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, উত্তর ও মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে যেতে পারে দুপুরের পর।
এদিকে আবার রাজারহাটে সরকারের ডিটেনশন ক্যাম্প ঘেরাও এর ডাক দিয়েছে সিপিএম। সেটি ঘিরেও রাজারহাটে প্রভাব পড়তে পারে আশঙ্কা প্রকাশ করছেন পুলিশের কর্মকর্তারা। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামবে। ওদিকে বামেরা শহরের প্রতিটা মোড়ে মোড়ে নাগরিকত্ব বিলের কপি পোড়ানোর কর্মসূচি করবে। এত মিছিলের ফলে শহর জুড়ে জনজীবন যে চুড়ান্ত অসুবিধায় পড়বে তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…