নিউজ

নাগরিকত্ব বিলের বিপক্ষে যে অসমে এতটা বিক্ষোভ ছড়াবে তা ভাবেননি নরেন্দ্র মোদী, অমিত শাহরা

নাগরিকত্ব বিলের বিরোধিতায় গত সোমবার থেকে বিক্ষোভ প্রদর্শন চলছে অসম সহ উত্তরপূর্ব ভারতে। কিন্তু অসমে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা যে এতটা বিস্তৃত হবে তা ভাবেনি কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রক। সরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, অসমে বিজেপি সরকার থাকায় তারা কিছুটা আস্বস্ত ছিলেন বিক্ষোভ এতটা না ছড়ানোর ব্যাপারে। কিন্তু সেটাই তাদের কাছে বুমেরাং হয়ে ফিরলো।

অসমের পরিস্থিতি খারাপ হওয়ার পর যখন কেন্দ্রীয় সরকার সেখানে সেনা নামালো ততক্ষণে নাগরিকত্ব বিলের প্রতিবাদে সেখানে একজন মারা গিয়েছে। আর এই প্রাণহানির ঘটনাতেই সবচেয়ে অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার। গত অগস্টে কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরেও সরকারের বিশেষ নজরদারি থাকায় কোনো নাগরিক বিক্ষোভ দেখাতে গিয়ে মারা যায়নি, সেখানে অসমে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে মৃত্যু যে কেন্দ্রীয় সরকারকে যথেষ্টই চাপে রেখেছে তা বলাই যায়।

আরও পড়ুন : অশান্তি থামাতে আরও কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সরাষ্ট্রমন্ত্রকের কাছে আগে থেকেই রিপোর্ট ছিল যে, এই বিল পাশ হলে অসমের আদিবাসী অধ্যুষিত এলাকা গুলিতে বিলের বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন হতে পারে। তাই বিল পাশ করার সময়ে বিলেই জানানো হয়েছিল, আদিবাসী অধ্যুষিত এলাকা গুলিতে এই বিল কার্যকর হবেনা। এছাড়া কেন্দ্রীয় ও রাজ্যস্তরে এই বিষয় নিয়ে প্রচার চালানো শুরু হয় অনেক পরে। বিজেপির একাংশ মনে করছে বিলটি তাড়াতাড়ি পাশ হওয়ায় স্থানীয় ভাবে প্রচার করার সময় পাওয়া যায়নি।

তার জন্যই স্থানীয় আদিবাসীদের বোঝানো সম্ভব হয়নি, যে তাদের কোনো ক্ষতি হবে না। এছাড়া অসমের ভূমিপুত্রদের আর একটি বিষয়ে চিন্তা ছিল, তাদের আশঙ্কা ছিল এই বিলটি পাশ হলে বাঙালি অর্থাৎ হিন্দু ও মুসলিম’রা অসমে সংখ্যাগুরু হয়ে পড়বে। তাদের সেই আশংকা মেটাতে সরকারের তরফে সঠিক সময়ই পাওয়া যায়নি। আর তার ফলেই এই বিক্ষোভ অসম জুড়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026