নিউজ

কেন্দ্রের নয়া আইন রুখতে ছাত্রসমাজকে হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রের নতুন আইন সিএএ এবং এনআরসির বিরোধীতায় নেমেছে দেশের প্রায় সবকটি রাজনৈতিক দল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দুটি আইনের বিরোধী এবং তিনি লাগাতার তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার তিনি রানী রাসমনি রোড থেকে ছাত্র সমাজকে কর্মসূচি শুরুর পরামর্শ দিয়েছেন।উপস্থিত থাকবেন দলের অন্যান্য নেতা নেত্রীরাও।

তিনি কলকাতা, পুরুলিয়া, শিলিগুড়ির পর নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে এই আইন সংক্রান্ত বক্তব্য পেশ করতে গিয়ে বলেছেন, “তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এখন ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যস্ত। সে কাজ চলবে এছাড়াও নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনও অস্থায়ী থাকবে।’’

আরও পড়ুন : ‘বোমা’ এবং ‘মমতাকে’ নিয়ে কটাক্ষ মুকুল রায়ের

প্রসঙ্গত উল্লেখ্য, যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেভাবে নাগরিকত্ব আইনের বিরোধীতা করছে,ছাত্র সমাজ যেভাবে আইন গুলির বিরুদ্ধে রুখে দাড়িয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি ছাত্রদের পাশে আছেন এবং তাদের সম্পূর্ন সমর্থন করেন।

এই প্রসঙ্গে বলা যায় তৃনমুল, ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে তাদের প্রতিবাদ আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। জেএনইউ-তে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর হালমার ঘটনাকে তিব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।তৃনমুল তার দলীয় ছাত্র সংগঠনকে বর্তমান ছাত্র সমাজের সঙ্গে জুড়ে দিতে সক্রিয়। দু দফার বৃষ্টিকে উপেক্ষা করে গত বৃহস্পতিবার প্রায় পাঁচ কিলোমিটার পথ হেটেছেন মুখ্যমন্ত্রী ও তার দল।মিছিল পথে একটি অ্যাম্বুলেন্স চলে আসায় তিনি রাস্তা ছেড়ে দাঁড়ান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026