দিন দিন স্কুল পড়ুয়াদের সংখ্যা কম না হয় যাতে বৃদ্ধি পায় সেই কারণে নয়া উদ্যোগ নিল অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। এই প্রকল্প অনুযায়ী ছেলেমেয়েরা স্কুলে গেলে তাদের মায়েরা বছরের ১৫ হাজার টাকা পাবে সরকারের থেকে। রাজ্যের ৪৩ লাখ মায়ের জন্য করা এই প্রকল্পটির নাম আম্মা বোধি প্রকল্প।
শিক্ষার মান যাতে বাড়ে, অর্থের অভাবে কোন শিক্ষার্থীর শিক্ষা যাতে মাঝপথে বন্ধ না হয় তাই সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। অনাথ শিশু এবং পথশিশুরাও এই অর্থ সাহায্য পাবে। ২০১৯-২০২০ সালে মোট ৬,৪৫৫.৮০ কোটি বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।
আরও পড়ুন : কেন্দ্রের নয়া আইন রুখতে ছাত্রসমাজকে হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
যেসব শিক্ষার্থীরা সরকারি, বেসরকারি ও সরকারি অনুদানের স্কুলে পড়ে তাদের মায়েদের প্রতি বছর জানুয়ারি মাসে ১৫ হাজার টাকা জমা হবে অ্যকাউন্টে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের আওতায় পড়বে। তবে এর জন্য বিদ্যালয়ে ৭৫% উপস্থিতি থাকা বাধ্যতামূলক। এবং প্রাপকের রেশন কার্ড লাগবে এর জন্য। কোন পড়ুয়া যদি স্কুল ড্রপ করে তাহলে সে এই সুবিধা থেকে বঞ্চিত হবে। যারা সরকারি কর্মী এবং আয়করদাতা তারা এই অর্থমূল্য সাহায্য হিসেবে পাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…