নিউজ

রাজ্যপালকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার, বিজেপির ‘পার্টিম্যান’ বলে অভিহিত করলেন

সম্প্রতি রাজ্যপাল জগদীশ ধনকড়ের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব এক নয়া মোড় নিয়েছে।রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মধ্যে কোনো এক বিষয়কে ঘিরে এর আগে বহুবারই মতবিরোধের সৃষ্টি হয়েছে। যার ফলে বহু তৃণমূল নেতার কটাক্ষের মুখে পড়েছেন রাজ্যপাল।এবারে খোদ মুখ্যমন্ত্রীই রাজ্যপালকে বিজেপির ‘পার্টিম্যান’ বলে তীব্র কটাক্ষ করলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প অন্যান্য রাজ্যে চালু হলেও এখনও পর্যন্ত এই রাজ্যে চালু হয়নি এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের পরিবর্তে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পকে কার্যকর করার সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে রাজ্যপাল অসন্তোষ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

গতকাল বুধবার বিধায়কদের সাথে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল এর নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, “বিজেপি পার্টিম্যানকে নিয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না। উনি বিজেপির লোক তাই আমি উনার বিষয়ে কোনো উত্তর দেবো না।”

আরও পড়ুন : শর্ত মানলে বিজেপিতে ফিরবেন দেবশ্রী, চিঠি লিখলেন অমিত শাহকে

অপরদিকে আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু না করার সিদ্ধান্তে রাজ্যপাল বলেন, “বিশ্বে আয়ুষ্মান ভারত প্রকল্প স্বীকৃতি পেলেও এ রাজ্যের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে।” এছাড়া তিনি বলেন যে, রাজভবনে আসার ১০০ দিনের মধ্যে তার কাছে চিকিৎসা খরচ বহন করতে না পারার বহু আর্জি আসে।

এদিন তিনি মুখ্যমন্ত্রী মন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রকল্পের দিকে আঙুল তোলেন এবং বলেন যে এই প্রকল্পে এখনও কাজ করছে না সরকার। এছাড়া সমস্তে বিষয়ে রাজ্যে রাজনীতি হচ্ছে বলে এমনই বিরূপ মন্তব্য করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026