প্রীতম দাস : আইএমডি এর সর্বশেষ আপডেট অনুসারে জানা যাচ্ছে, বিগত ৬ ঘণ্টা ধরে ঘূর্ণিঝড় বুলবুল ২১ কিমি প্রতি ঘন্টা বেগে উত্তর – পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও জানানো হচ্ছে যে, এটি আগামী ৬ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এটি সম্ভবত আগামী ১২ ঘণ্টা অবধি প্রাথমিকভাবে উত্তর উত্তর – পশ্চিম দিকে ও তারপরে প্রায় উত্তর দিকে অগ্রসর হবে। তারপর উত্তর – পূর্ব দিকে বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে।
৮ই নভেম্বর রাত্রি থেকে পরবর্তী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড় বুলবুল বঙ্গোপসাগরের বুকে ১২০ – ১৩০ কিমি এমনকি ১৪০ কিমি বেগে বইবে। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হচ্ছে।
আরও পড়ুন : সমালোচনার মুখে শ্রীলেখা মিত্র, তার অপরাধ কিছু নিরীহ প্রাণীর প্রাণ বাঁচানোর চেষ্টা
পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে (২৪ ঘণ্টার মধ্যে ২০ সেমি বা তারও বেশি )। দুই ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ হাওড়াতে ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে। হাওড়া, হুগলি ও নদিয়া জেলাতে ১০ নভেম্বর থেকে বৃষ্টিপাত এর পরিমাণ বাড়বে।
পশ্চিমবঙ্গ উপকূলে ৮ই নভেম্বর এর রাত থেকে ৪০ – ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ও ধীরে ধীরে বায়ুর গতিবেগ বৃদ্ধি পাবে। ৯ই নভেম্বর সন্ধ্যা থেকে ৫৫ – ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ও ১০ নভেম্বর সকাল পর্যন্ত ঝড়ের গতিবেগ ৭০ – ৮০ কিমি এমনকি ঘণ্টায় ৯০ কিমি বেগে বাতাস বইতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…