নিউজ

বনগাঁর জনসভা থেকে স্থানীয় নেতাদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতার

বনগাঁ স্টেডিয়ামে আজ সিএএ এবং এনআরসি বিরোধিতা জনসভায় মতুয়াদের মন জয় করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে বনগাঁ লোকসভায় হারার পর এই জনসভায় মুখ্যমন্ত্রী দলের স্থানীয় নেতাদের কটাক্ষ করলেন। দলের স্থানীয় নেতাদের কটাক্ষ করে তিনি জনগণের উদ্যেশ্যে বলেন, ‘স্থানীয় নেতাদের উপর রাগ থাকতেই পারে, কিন্তু মনে রাখবেন দল কিন্তু আমরাই চালাই।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দলের কেউ খারাপ ব্যবহার করলে তার ব্যবস্থাও নিই আমরা।’ লোকসভা ভোটের আগে থেকেই বনগাঁ পুরসভার চেয়ারম্যান, বনগাঁর অন্যান্য স্থানীয় নেতাদের উপর ক্ষোভ ছিল বনগাঁর মানুষের। সেই ক্ষোভের আঁচই লোকসভা ভোটের ফলে পড়েছিল বলে মত ছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

আরও পড়ুন : পিছু হাঁটল কেন্দ্র, দেশজুড়ে চালু হচ্ছে না NRC

এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করেন। বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি এখানে টাকা দিয়ে ভোট কিনেছে। যেটা আমরা পরে জানতে পেরেছি।’ বাংলায় এনআরসি, সিএএ হতে দেবেননা বলেও তিনি জানান জনসভা থেকে। মতুয়াদের মন জয় করতে আজ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মতুয়া সম্প্রদায়ের মানুষ এলে তাদের বুকে স্থান দেবো।’ মতুয়াদের বড়মার সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও বলেন তিনি।

বনগাঁর সভা থেকে এনআরসি, সিএএ নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমন করেন। তিনি বলেন, এনআরসির প্রথম ধাপ হিসেবে এনপিআর শুরু করা হয়েছে। তাই আমি বাংলায় এনপিআর করতে দিইনি। রাজনৈতিক বিশেষজ্ঞ দের মতে বনগাঁ পুরসভায় আসন্ন পুরভোট নিয়ে আদাজল খেয়ে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এদিন সভা থেকে স্থানীয় নেতাদের সতর্ক করলেন তিনি। প্রসঙ্গত এদিন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে গিয়েও বলতে পারেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026