বুধবার ৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে ঐতিহাসিক ৫-০ জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। একদিনের সিরিজেও সেই আত্মবিশ্বাস ধরে রাখতে চাই কোহলি নেতৃত্বাধীন দল। এর আগের ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পরাজিত হয়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত যা তাদের বাড়তি মনোবল জোগাবে বলে জানিয়েছেন বিরাট কোহলি।
প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক জানিয়েছেন কে এল রাহুল মিডল অর্ডারে ব্যাট করবেন তাই আগামীকাল ভারতের হয়ে দুই নতুন খেলোয়াড় পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগরওয়াল অভিষেক করতে চলেছেন। শিখর ধাওয়ানের চোটের জন্য দলে এসেছিলেন পৃথ্বী এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তার পরিবর্তে দলে এসেছেন মায়াঙ্ক। প্রথম ওয়ানডেতে রাহুলের হাতেই উইকেটরক্ষকের দায়িত্ব থাকছে তাই পন্তকে রিজার্ভ বেঞ্চেই বসতে হচ্ছে।
আরও পড়ুন : ফাইনালে ভারত, পাকিস্তানকে ১০ উইকেটে হারাল ভারত
সম্ভাব্য ভারতীয় দল
পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কে এল রাহুল(উইকেটরক্ষকক), মনীশ পান্ডে, শিবম দুবে/কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নবদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…