নিউজ

অসুরের বুকে মূখ্যমন্ত্রীর ছবি, চাঞ্চল্য উলুবেড়িয়ায়!

দুর্গাপূজাকে কেন্দ্র করে অসৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটলো উলুবেড়িয়ায়। দেবী দুর্গার ত্রিশূলের ঘায়ে বধ হওয়া অসুরের গায়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি থাকায় উলুবেড়িয়ার এক পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ জানালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মূখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর কাজ করার অভিযোগে ওই পুজো কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আর্জি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি প্রভাবিত উলুবেড়িয়ার ওই পুজো মন্ডপে অসুরের বুকে মমতার ছবি রয়েছে। যা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের স্থানীয় সমর্থকরা।

বিষয়টি স্থানীয় তৃণমূল নেতৃত্বের নজরে আসতেই তারা তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ এসে অসুরের বুক থেকে মূখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উলুবেড়িয়া জুড়ে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার পিছনে বিজেপি নেতাদের হাত থাকার অভিযোগ আনলেও স্থানীয় বিজেপি নেতারা এই ঘটনায় দলীয় যোগাযোগ অস্বীকার করেছেন। তবে, যেই এ কাজ করে থাকুক, ঘটনা যে অত্যন্ত নিন্দনীয় তা এক বাক্যে স্বীকার করেছেন শাসক-বিরোধী সকলেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026