প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে সারা দেশে এন আর সি করা হবে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আসাম এন আর সি ওপার বাংলার প্রশাসনকে চিন্তিত করে তুলেছিল। শুধু তাই নয়, সেপ্টেম্বর এর শেষ সপ্তাহে নিউ ইয়র্কে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়ছিলো। সেই বৈঠকেও নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা উদ্বেগের কথা জানিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী তাকে আশ্বস্ত করে বলেছিলেন, এতে উদ্বেগের কারণ নেই। ভারত ও বাংলাদেশের সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা সংবাদ মাধ্যমের কাছে জানান যে, এন আর সি নিয়ে কোনো সমস্যা নেই।এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমার আলোচনা হয়ছে। সবকিছু ঠিক আছে। ইতিমধ্যে ভারতীয় বানিজ্য সন্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজধানী দিল্লিতে তিনি সন্মেলনে যোগ দেবেন। শনিবার প্রধানমন্ত্রী মোদী ও হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। তবে বলাবাহুল্য, আসাম এন আর সি ওপার বাংলার যে উদ্বেগ বাড়িয়েছিল , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে সেই উদ্বেগ আপাতত কেটে গিয়েছে হাসিনা সরকারের !
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…