পুষ্পার ‘ঝুঁকেগা নেহি সালা’ স্টেপ করছে এক সদ্যোজাত শিশু, ভিডিও দেখে অবাক নেটজনতা

গোটা দেশ এখন পুষ্পা জ্বরে আক্রান্ত। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজিং স্টার’। এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছে। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ সুপার ট্রেন্ডিং হয়ে উঠেছে। এছাড়া আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার কেমিস্ট্রি ছিল দেখার মতো। দক্ষিণী এই ছবিটি বক্স অফিসে সমস্ত আয়ের রেকর্ড ভেঙেচুরে দিয়েছে।

আল্লু অর্জুনের অসাধারণ সুন্দর অভিনয়, তাঁকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে এই কিছুদিনের মধ্যেই। সকলেই পুষ্পা সিনেমাটিকে তাড়িয়ে উপভোগ করতে পেরেছে। একাধিক তাবড় তাবড় বলিউড সিনেমা এই পুষ্পার সামনে ফিকে হয়ে গিয়েছে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এই সিনেমার ক্রেজ কিছু কম নয়। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সেলিব্রেটিরা পুষ্পা স্টাইলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে সকলকেই অবাক করে দিয়েছে। এছাড়াও এটা বলার অপেক্ষা রাখে না এই দেশের সোশ্যাল মিডিয়াতে কতটা জনপ্রিয় পুষ্পা সিনেমাটি। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেই এই পুষ্পার গান বা ডায়লগ এর ভিত্তিতে রিল বানিয়ে ভাইরাল হয়েছেন। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনি হয়তো চমকে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক সদ্যোজাত বাচ্চা শুয়ে শুয়ে পুষ্পার জনপ্রিয় ডায়লগ “ম্যাহ ঝুকেগা নেহি” স্টেপ করছে। কি, শুনে অবাক হলেন তো! ভাবছেন একটা সদ্যোজাত কি করে অভিনয় করতে পারে? সত্যি বলতে এই ভিডিও যাঁরাই দেখেছেন না কেন, কেই এখনও এই ব্যাখ্যা খুঁজে পাননি। তবে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, সদ্যোজাতর পুষ্পার অল্লু অর্জুনের মত ম্যাহ ঝুকেগা নেহি স্টেপের মত গলায় হাত দিয়ে স্টাইল করতে। এমনকি এই ভিডিও দেখে নিজেও অবাক হয়ে গিয়েছেন অভিনেতা আল্লু অর্জুন নিজেও।

এই ভিডিওটি একটি ইনস্টাগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে যার নাম giedde। এই ভিডিওটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন এবং ১০ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। লাইকের পাশাপাশি নেটিজেনরা এই ভিডিওটিতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। কেউ কমেন্ট করে বলেছেন, “এরকম ঘটনা সত্যিই অবিশ্বাস্য!”, আবার অনেকের মতে, “আমিও এই খুদে বাচ্চার মত অ্যাক্টিং করতে পারবো না”। নেটিজেনদের মধ্যেই একজন রসিকতা করে বলেছেন, “মা মনেহয় পুষ্পা সিনেমা অনেকবার দেখে ফেলেছেন। তাই জন্ম থেকেই সব স্টেপ শিখে গেছে সদ্যোজাতটি”।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026