বিনোদন

Sreelekha Mitra: ওজন বেশি তাই টলিউড থেকে বাদ পড়েছি : শ্রীলেখা

শ্রীলেখা মিত্র টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী। কোন না কোন কারণে মিডিয়াতে চর্চায় থাকেন তিনি। বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ার পাতায় বিভিন্ন কারণে কটাক্ষের শিকার হতে দেখা যায় তাকে। বিনোদন থেকে রাজনীতি যেকোনো বিষয়ে স্বাধীনভাবে নিজের বক্তব্য পেশ করতে পছন্দ করেন তিনি। কিন্তু সেই জন্যই তাকে অনেকসময় নেটিজেনদের একাংশের কু-মন্তব্যের শিকার হতে হয় অভিনেত্রীকে।

‘বডি শেমিং’ কথাটা বর্তমান যুগে সকলের কাছে বেশ ভালোই পরিচিত। বিশেষ করে বহু মেয়েদের এই কথা প্রায়ই শুনতে হয়। বিনোদন জগতের একটু স্থূলকায় অভিনেত্রীদের প্রায়ই এমন ধরণের কথা শুনতে হয়। তবে এটা নতুন কিছু নয়। শুরু থেকেই ইন্ডাস্ট্রিতে বডি শেমিং বিষয়টা বর্তমান। সম্প্রতি নারী দিবসে এই প্রসঙ্গে মুখ খুলেছেন শ্রীলেখা মিত্র।

একটা সময় শুধুমাত্র মোটা হওয়ার কারণে ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাকে। নানা জনের কাছ থেকে শুনতে হয়েছে নানা অপ্রীতিকর মন্তব্য। সম্প্রতি সেই প্রসঙ্গেই অভিনেত্রী বলেছেন, এখনো তাকে বডি শেমিং-এর শিকার হতে হয়। তাকে শুনতে হয়, তিনি এতো মোটা কেনো হয়ে গিয়েছেন? মোটা হওয়ার পরও তার ছোট পোশাক পরতে লজ্জা করে কিনা? কিভাবে তার এত ওজন বেড়ে গেল? প্রায়ই এমন নানা ধরনের মন্তব্যের শিকার হতে হয় অভিনেত্রীকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে অভিনেত্রী জানান, তিনি এমন ধরনের প্রশ্নে রীতিমতো জর্জরিত। কথা বলতে গিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন তিনি।

তার কথায়, আজকের যুগে দাঁড়িয়েও কিভাবে একটা মানুষ অন্য মানুষকে শুধুমাত্র তার চেহারা, গায়ের রঙ, ওজন বা উচ্চতা দিয়ে বিচার করতে পারে? মা হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই তার ওজন বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে যায়। তাই বলে যে কেউ এই প্রসঙ্গে যা খুশি মন্তব্য করতে পারেন না বলেই মনে করেন অভিনেত্রী।

অভিনেত্রী আরো বলেন, অনেকসময় বহু পরিচালক তাকে ফোন করে ছবি থেকে বাদ দিয়ে দিয়েছেন শুধুমাত্র তার ওজন বেশি বলে। কিন্তু এমন সব বিষয়ের সম্মুখীন হওয়ার পরেই অভিনেত্রী ঠিক করেন, তিনি রোগা হবেন কিনা কিংবা তিনি কোন পোশাক পরবেন সেটা শুধুমাত্র তিনিই ঠিক করবেন। সেক্ষেত্রে অন্য কারোর কথা তার কাছে গ্রাহ্য হবে না। এমনকি তিনি এও জানান, তার ঘনিষ্ঠমহলের বেশ কয়েকজনের কাছ থেকেও বডি শেমিং নিয়ে কথা শুনতে হয়েছে তাকে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি এই সমস্ত বিষয়কে কখনো পাত্তা দেননি, আর ভবিষ্যতেও দেবেন না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026