নিউজ

সেনাস্তরে আলোচনার মাধ্যমে রাজি হলো দুই পক্ষ, লাদাখ থেকে সেনা সরাচ্ছে চীন

অবশেষে লাদাখের সব ফ্রন্ট থেকে সেনা সরাতে রাজি হলো চীন। গত মঙ্গলবার ভারত এবং চীন দুই দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের মধ্যে চতুর্থ দফার বৈঠক ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় চীনা সেনার তরফে। বৈঠকে আলোচনা হয় কিভাবে লাদাখে আগামীদিনে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা অপসারণ করা হবে সেই নিয়ে। বৈঠকে আগামী দিনে সেনা সরানোর রোড ম্যাপও তৈরি করা হয়।

এক সেনা অফিসারের সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল এগারোটা থেকে বৈঠক শুরু হয় দুই দেশের সেনা কর্তাদের মধ্যে। বৈঠক চলে বিকেল পাঁচটা পর্যন্ত। বৈঠকে যোগ দেন দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্তারা। এখন দেখার বৈঠকের ফলাফল চীন সেনা কিভাবে কার্যকর করে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখের ১৫৯৭ কিলোমিটার এলাকা জুড়ে রীতিমতো আগ্রাসী ভূমিকা নিচ্ছিলো চীন সেনা। ভারতীয় ওই ভূখন্ডকে নিজেদের বলে দাবি করছিল তারা। তবে এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

পূর্ব লাদাখের বিস্তীর্ণ এলাকা থেকে চীনা সেনা সরলেও উত্তেজনা এখনো পুরোপুরি বজায় আছে। প্যাংগং লেক এলাকার কিছুটা অংশ এখনো চীন সেনার দখলে। প্যাংগং লেক এলাকার উত্তর পাড়ে চার থেকে আট নম্বর ফিঙ্গার পয়েন্ট পর্যন্ত এখনো ভারতীয় সেনার নো এন্ট্রি করে রেখেছে চীনা সেনা। এছাড়াও আরও দু একটি জায়গায় দুই দেশের সেনা একদম মুখোমুখি দাঁড়িয়ে। এই সমস্ত জায়গা থেকে কবে সেনা সরায় দুই দেশ সেটাই দেখার।

এই আলোচনায় গালওয়ান এলাকার বিভিন্ন পেট্রোলিং পয়েন্টে শান্তি বজায় রাখা নিয়েও আলোচনা হয়েছে মঙ্গলবারের বৈঠকে। গালওয়ান উপত্যকার ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্ট, গোগরা ও হট স্প্রিং এলাকায় সেনা সরিয়েছে দুই দেশই। ভারত সেনা সরিয়েছে এক কিলোমিটার, অন্যদিকে চীন সেনা সরিয়েছে দুই কিলোমিটার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026