টেক বার্তা

স্মার্টফোনের চেয়ে কম দামে বাজারে আসছে শাওমির ই-স্কুটার

শাওমি সাধারণত তার স্মার্টফোনগুলিতে বেশ কিছু জনপ্রিয় বৈশিষ্ট্য আনা এবং সেগুলিকে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য পরিচিত। এই সাফল্য সূত্রকে কাজে লাগিয়ে এবার এই চীনা সংস্থা ইলেক্ট্রিক মোটর বাইক তৈরির দিকে নজর দিয়ে, নাইনবোট সি 30 আনতে চলেছে। জানা গিয়েছে, এটি বিশ্বের কমদামী ই-স্কুটারগুলির মধ্যে অন্যতম হতে চলেছে।

সম্প্রতি লঞ্চ হওয়া এই ই-স্কুটারটির দাম করা হয়েছিল 22,000 টাকা এবং অফিসিয়াল লঞ্চের পর সর্বোচ্চ দাম হয়েছিল 39,000 টাকা। দামের দিক দিয়ে আকর্ষণীয় হওয়ার ফলে এটি গ্রাহকদের প্রচুর পরিমাণে আকর্ষণ করেছিল। নাইনবোটের প্রাথমিক বাজার হল চীন এবং এখানে প্রচুর সাফল্য অর্জনের পর অন্য দেশেও এটির প্রচার করা হয়েছে।

চীনের স্থানীয় আইন অনুযায়ী ই-স্কুটারটির সর্বোচ্চ গতি ঘন্টায় 25 কিলোমিটারে সীমাবদ্ধ। তবে এটিকে বাইরে নিয়ে যেতে কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। 35 কিমি/ঘন্টা গতিবেগে শহর ভ্রমণের জন্য এটি একটি আদর্শ বিকল্প। এছাড়া আরও একটি সুবিধা হল ছয় কেজি ওজনের ব্যাটারিটিকে খুলে বাড়ির ভিতরেও চার্জ দেওয়া যাবে।

অন্যদিকে, স্কুটারটি থামানোর জন্য ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক সিস্টেম এছাড়া পিছনের দিকে রয়েছে ড্রাম ব্রেক। চীনে যদিও প্রচুর সংখ্যক সি 30 গ্রাহক রয়েছে, তবে সংস্থাটি চাইছে এটিকে আমেরিকা ও ইউরোপে নিয়ে যেতে। কারণ, করোনা আবহে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থাগুলি একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে স্কুটারটি সবারই বেশ কাজে আসতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026