কথায় আছে মানুষ ঠেকে শেখে। চীন ও হয়তো তাই শিখল মারণ ভাইরাসের কাছ থেকে। এবার থেকে শুধু শেনজেন শহর নয়, কুকুরের মাংস বন্ধ করা হল গোটা চীন জুড়ে। পোষ্য হিসাবে কুকুরকে স্বীকৃতি দিল চীন। কয়েকদিন আগেও চীনে পশুর মাংস নিষিদ্ধ করলেও তা সঠিকভাবে মানা হয়নি। এবার তাই গোটা দেশেই কুকুরের মাংস পুরোপুরি নিষিদ্ধ করল চীন প্রশাসন।
এর আগে প্রথম চীনের শেনজেন শহরে কুকুর ও বিড়ালের মাংস বন্ধ করা হয়। চীনের প্রশাসনের এক নির্দেশিকায় বলা হয়, “উন্নত দেশে কুকুর, বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনেকে বাড়িতে কুকুর-বিড়াল পোষেন। মানুষের আবেগের কথা ভেবে এবং মানব সভ্যতার উন্নতির কথা ভেবে তাঁরা কুকুর-বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করেছে। এছাড়া শেনজেন শহরের এক অফিসার জানিয়েছেন যে বন্যপ্রাণীর মাংস যে বেশি পুষ্টিকর, এরকম কোথাও প্রমাণ পাওয়া যায়নি। এই শহরে পর্যাপ্ত পরিমানে সি-ফুড ও মুরগি রয়েছে।”
গত ফেব্রুয়ারি মাস থেকেই চীনা প্রশাসন বন্য প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু তাও চীনের বিভিন্ন শহরে বন্যপ্রাণীদের মাংস বিক্রি করা হত। এবার পুরোপুরি ভাবে বন্ধ করার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করেছে চীন সরকার। শুধু কুকুর, বিড়ালই নয়। চীনে প্রায় সব ধরণের প্রাণীর মাংস খাওয়া হয়। তবে এখন কুকুরের মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাস থেকে চীনের উহান শহর থেকেই করোনার সংক্রমণ ঘটেছিলো। সেখানে বাজারে বিভিন্ন প্রাণীদের মাংস মিলত। বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ না পাওয়া গেলেও অনেকে মনে করছেন যে এই বন্যপ্রাণীদের থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। চীনেই প্রথম এই ভাইরাসের জীবাণু মিলেছিল। তারপর থেকে চিনে প্রায় বহু মানুষ করোনাতে আক্রান্ত হয়ে মারা যান। তারপরই এই ভাইরাস ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যা বিশ্বকে মহামারীর দিকে ঠেলে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…