বুধবার বিকেল ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৩৯ জনের। দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৯২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার জনের বেশি।
মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যার নিরিখেও শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৭ জন। মৃত্যু হয়েছে ১৭৮ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬১ জন, মারা গেছেন ৩০ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৪ জন, মৃত্যু হয়েছে ১২ জনের।
অন্যদিকে কেরালাতে সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমছে। আগে যেখানে কেরালার স্থান প্রথম এবং দ্বিতীয়তে থাকত, আর এখন সেটা অনেক নিচে নেমেছে। বর্তমানে কেরালাতে আক্রান্তের সংখ্যা ৩৮৭ জন আর মারা গেছেন ৩ জন। আবার পশ্চিমবঙ্গে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২১৩। সেখানে রাজ্যের রিপোর্ট অনুযায়ী সংখ্যা ১৩২।
আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মুখ্যসচিব লব আগরওয়াল জানিয়েছেন দেশকে ৩ ভাগে ভাগ করা হবে, হটস্পট, নন-হটস্পট, আর গ্রিন জোনে। তার নির্বাচিত তথ্য অনুযায়ী দেশের ১৭০ টি জেলাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, আর ২০৭ টি জেলাকে নন-হটস্পট এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। আর বাকি জেলাগুলি গ্রিন জোনের অন্তর্গত, যেখানে এখনও পর্যন্ত একটাও করোনা সংক্রমণ ঘটেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…