বেজিং : প্রতিদিনই নতুন নতুন এক একটি ঘটনায় চিনের সাথে ভারতের সম্পর্ক এক ধাপ করে খারাপের দিকে এগোচ্ছে। চিন আর ভারতের সম্পর্ক এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে। এছাড়াও প্রতিবার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী।
এবার ভারতকে সুরক্ষিত করতে দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারতীয় নৌসেনা। আর এসবের মাঝে আবার একবার চিন আর ভারতের ঝামেলার কারণ হয়ে দাড়িয়েছে লাদাখের প্যাংগং অঞ্চল। এমনকি প্যাংগং তাসো লেকের দক্ষিণ দিকেও চিনা সেনার এই সক্রিয়তা রুখতে বাধা দিয়েছে ভারতীয় বাহিনী৷ কিছুদিন আগেই প্যাংগং হ্রদের কাছে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা৷
আর এই ঘটনা জানা মাত্রই চিনা বাহিনীর এই প্ররোচনামূলক পদক্ষেপে বাধা দেয় ভারত৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের আরও একবার উত্তপ্ত হয়ে ওঠে চিনা আর ভারতের আগ্রাসন সম্পর্ক। এমনকি এই দুই দেশের বিবাদ নিয়ে মুখ খোলেন চিনা বিদেশমন্ত্রক। তিনি জানান, “চিনের সীমান্ত রক্ষা বাহিনী কখনওই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয় না”।
এভাবে বারবার চিনের আক্রমণ ভারতীয় সেনাদের ওপর নতুন করে চাপ বাড়ালেও তারা কিন্তু নিজের দেশের শান্তি বজায় রাখতে সর্বদা প্রস্তুত। এমনকি এই ঘটনার পর ভারত আবার চিনের বিরুদ্ধে নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছে। চিনা অনুপ্রবেশ রুখতে ওই এলাকায় নজরদারি এবং নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে সুত্রের খবর। তাই নিজেদের সুরক্ষা এবং অখণ্ডতা বজায় রাখার জন্য ভারত এখন কড়া নজর রাখছে চিনের ওপর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…