বিনোদন

সিবিআই-এর কাছে সুশান্তের গোপন তথ্য ফাঁস করলেন স্যামুয়েল ও সিদ্ধার্থ, চলছে জোর জল্পনা

মাঝে মধ্যেই সুশান্ত কান্নায় ভেঙ্গে পড়তেন। ঠিক এমনটাই জানিয়েছেন সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল। কিন্তু কেন তিনি কাঁদতেন? যেই অভিনেতা ‘পিকে’; ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’,’ছিছোড়ে’র মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, তিনি ঠিক কি কারনে কাঁদতেন? এই ব্যপারগুলি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সম্প্রতি রিয়া চক্রবর্তী একটি গনমাধ্যমে এসে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, সুশান্ত তাঁর মাকে খুব মিস করতেন এবং ইউরোপ ট্যুরে তিনি একটি বিভতস ছবি দেখে ডিপ্রেশনে চলে যান। সিবিআই এর কাছে এই পপ্রত্যেকটি কথাই ভ্রান্ত লেগেছে। অমুলুক গল্প বানাচ্ছেন রিয়া এব্যপারে স্পষ্ট সিবিআই । ঠিক এই সময়েই সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল সিবিআই-এর জিজ্ঞাসাবাদের সময়ে জানিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কী সেই তথ্য?

স্যামুয়েল মিরান্ডা জানান, সুশান্তের বর্তমান কর্মচারীরা, পরিচারকরা এবং প্রেমিকা রিয়া চক্রবর্তী নাকি সুশান্তের মাথায় ঢুকিয়েছিলেন যে তিনি আগে যে বাড়িতে থাকেন সেটি ভূতুড়ে। ওই বাড়িতে সুশান্ত নাকি মাঝেমধ্যেই রাতে ঘুম থেকে উঠে বেডরুমের বাইরে এসে ঈশ্বরের মূর্তি জড়িয়ে ধরতেন এবং কিছুক্ষণ পর সেই মূর্তি সঙ্গে নিয়ে ফের নিজের ঘরে চলে যেতেন।

এই ধরনের আচরণ শুরু হয় কবে থেকে? এর উত্তরে স্যামুয়েল জানিয়েছেন, ২০১৯ সালে ইউরোপ ভ্রমণ থেকে ফিরে আসার পর থেকেই সুশান্ত বিভিন্ন অস্বাভাবিক ব্যবহার করতে শুরু করে।মাঝেমধ্যেই নাকি সুশান্ত অসুস্থ বোধ করতেন এবং নিজের ঘরে একাই সময় কাটাতেন। প্রসঙ্গত, ২০১৯ এ রিয়া, সুশান্ত ও সৌভিক তিনজন একসঙ্গে ইউরোপ ট্যুরে যান। তবে কি সেখান থেকেই মাদকের ব্যবহার করতেন রিয়া সুশান্তের অজান্তে?

এছাড়াও, ৮ই জুন মৃত্যুর ঠিক কয়েকঘণ্টা আগে পার্টিতে মত্ত ছিলেন দিশা। সেদিনই ঘটে দিশার আকস্মিক মৃত্যু। এরপরেই সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানি বলেন, “সুশান্তই আমাকে বলেছিল হার্ড ড্রাইভ থেকে দিশার যাবতীয় ভিডিয়ো মুছে ফেলতে। দিশার মৃত্যুতে ওঁর নাম জড়িয়ে যাওয়ায় খুবই ভেঙে পড়েছিল সুশান্ত। সুশান্তের পুরনো ম্যানেজার অসুস্থ হয়ে পড়ায় দিশাই আবার সব সামলাচ্ছিল’। সিদ্ধার্থ এও জানায়, “সুশান্তের দিদি আসলে ওঁর সামনে কান্নায় ভেঙে পড়ে। অজ্ঞানও হয়ে যায়। দিশার মৃত্যু কোনও ভাবেই মেনে নিতে পারেনি সুশান্ত”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026