নয়াদিল্লি : আইনজীবী প্রশান্ত ভূষণ মামলায় অবশেষে রায় দিলো সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার দায়ে তাকে ১ টাকার জরিমানা করল সুপ্রিম কোর্ট৷ কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এবং তার কয়েকজন বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যুইট করেন প্রশান্ত ভূষণ। এরপরেই তাকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত৷
আজ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই অপরাধের দায়ে তাকে দিতে হবে ১ টাকার জরিমানা। অন্যথা জরিমানা না দেওয়ার দায়ে তিন মাসের জন্য জেলে যেতে হবে। এমনকি জরিমানা না দিলে তিন বছর আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না বলে জানায় সুপ্রিম কোর্ট।
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা মেটাতে হবে প্রশান্ত ভূষণকে৷ কিছুদিন আগে যখন প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্ট এবং তার কয়েকজন বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যুইট করে তখন তাকে ক্ষমা চাইতে বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কিন্তু তবুও ক্ষমা চাইতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। এই ঘটনায় সুপ্রিম কোর্ট জানায় জনস্বার্থেই ওই ট্যুইট করেছে প্রশান্ত ভূষণ কিন্তু তা প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য না হওয়ার কারনে এই পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…