বিনোদন

রহস্যে নয়া মোড়, সুশান্তের মৃত্যুর দিন আনা হয় দুটি অ্যাম্বুলেন্স, কী জানালেন গাড়ির চালক

১৪ই জুনের পর থেকে সুশান্ত মৃত্যু তদন্ত নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে। বিশেষত সিবিআই-এর হাতে যেদিন থেকে এই কেস ট্রান্সফার হয় তবে থেকেই বিস্ফোরক তথ্য ও নাটকীয় ঘটনাকে সঙ্গী করে এই তদন্ত এগোচ্ছে। সিবিআই, ইডি এবং নার্কোটিক্স ডিপার্টমেন্ট একযোগে এখন এই মামলার তদন্ত করছে।

এরমধ্যে হঠাৎই উঠে এসেছিল চাঞ্চল্যকর একটি তথ্য। বিগত ১৪ই জুন সুশান্তের ফ্ল্যাটের নিচে দেখা যায় দুটি অ্যাম্বুলেন্স। একটি মৃতদেহ নিয়ে যাবার জন্য দুটি অ্যাম্বুলেন্স কেন? তদন্তে জানা যায়, প্রথম অ্যাম্বুলেন্সের ট্রলির চাকা ভেঙে গিয়েছিল। তাই তার বদলে আরেকটি আম্বুল্যান্স ঘটনাস্থলে আসে এবং সুশান্তের দেহ কুপার হাসপাতালে নিয়ে যায়।

যদিও এই কথা স্বীকার করেন প্রথম অ্যাম্বুলেন্সের চালক। এরপর দ্বিতীয় অ্যাম্বুলেন্সের চালক বলেন, তিনি নিজে সুশান্তের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যান। এইব্যাপারে, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হলো যে এই চালকদের কাছে বেশ কয়েকবার হুমকি দিয়ে ফোন আসে। তাই অনেকের ধারণা হয়তো অ্যাম্বুলেন্সের মধ্যে এমন কিছু ঘটেছিলো যা সুশান্তকে সম্পূর্ণ মৃত্যুর মুখে ঠেলে দেয়।

প্রসঙ্গত, সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংহের উপর সন্দেহের তির ক্রমশ জোরালো হয়ে উঠছে। সূত্র্রের খবর অনুযায়ী, গত দু’মাসে বিজেপি মুম্বইয়ের অফিসে কমপক্ষে ৫৩ বার ফোন করেছেন সন্দীপ। এতবার ফোন করা নিয়েও উঠেছে প্রশ্ন। সুশান্তের মৃত্যুতে মোদীর বায়োপিক নির্মাতা সন্দীপের বিজেপি যোগ রয়েছে কিনা, গত কালই তা খতিয়ে দেখার আর্জি জানিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন নিয়ে ছবি করেছেন সন্দীপ সিংহ। বিজেপির সঙ্গে তাঁর কী সম্পর্ক, তা খতিয়ে দেখুক সিবিআই। একই সঙ্গে বলিউডের মাদক যোগ নিয়েও তদন্ত হোক। এ ব্যাপারে অনেক অভিযোগ পেয়েছি আমরা। সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করব।’’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026