নিউজ

চিনকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় ভারত, আকাশপথে টহলদারির সঙ্গে জারি যুদ্ধের প্রস্তুতি

বেশ কিছু দিন ধরেই লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও চিনের মধ্যে। বারবার সামরিক ও কূটনৈতিক পর্যায়ের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। তবে, দু পক্ষ থেকেই শান্তিপূর্ণ ভাবে সীমান্তের এই উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক আলোচনার আগ্রহ দেখিয়েছেন কূটনৈতিক নেতারা। এর মধ্যেই উপগ্রহ চিত্রের প্রসঙ্গ টেনে চিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ভারত।

ভারতের দাবি, মুখে শান্তিপূর্ণ উপায়ে সীমান্ত সমস্যার সমাধানের কথা বললেও লাদাখ সীমান্তে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে চিন। এই অবস্থায় দাঁড়িয়ে পাল্টা আঘাত হানতে প্রস্তুত ভারতও। কোন মতেই বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় নয়াদিল্লি। সেই মতো প্রস্তুত রাখা হচ্ছে দেশের সামরিক বাহিনীকে।

লাদাখে আগ্রাসন বাড়াতে পারে চিন, এই আশঙ্কায় প্রস্তুত হচ্ছে ভারতও। উপগ্রহ চিত্র দেখে নিশ্চিত হওয়ার পর সীমান্তে টহলদারি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। উপগ্রহ চিত্রে দেখা গেছে, গালওয়ান উপত্যকার ১৪ নং পেট্রোলিং পয়েন্টে এখনও চিনা সেনার ক্যাম্প রয়েছে। এই ছবি প্রকাশ্যে আসতেই পূর্ব লাদাখে তৎপরতা বাড়িয়েছে ভারত।

ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে গালওয়ান উপত্যকার সীমান্তে। যার প্রথম ধাপে রয়েছেন আইটিবিপি-র জওয়ানরা। পরের দুটি ধাপে কাজে লাগানো হচ্ছে শিখ রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট ও পাঞ্জাব রেজিমেন্টকে। এর মাধ্যমে ভারতের তরফে কার্যত যুদ্ধ প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026