সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সামনে আসছে একের পর এক রহস্য। অভিনেতার মৃত্যু রহস্যের তদন্ত করছে মুম্বই পুলিশ। তদন্তের জন্য সুশান্তের বিশেষ বান্ধবী সহ ২২ জনকে জেরা করেছে পুলিশ। সেই জেরাতে বেশ কিছু তথ্য সামনে বেরিয়ে এসেছে। আর অভিনেতার মৃত্যুর পর গোটা বলিউডকে নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। অনেকেই মনে করছেন সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে।
কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে গলায় ফাঁস লেগে আত্মহত্যার তথ্য সামনে এসেছে। এমনকি একবার নয়, দুবার ময়নাতদন্ত করা হয়েছে। আর দুবারই এক রিপোর্ট এসেছে। এদিকে মুম্বই পুলিশ সন্ধেহ করছে সুশান্তের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে গত ৬ মাসের টুইট ডিলিট করা হয়েছে। শেষ টুইট রয়েছে গত ২৭ ডিসেম্বর, ২০১৯।
এরপরেই প্রশ্ন আসছে, তাহলে কি এই ৬ মাস অভিনেতা একটাও টুইট করেননি? নাকি তিনি সব ডিলিট করেছেন? আবার এটাও সন্দেহ করা হচ্ছে কেউ কি তাঁর টুইট ডিলিট করেছে? আর এই সব প্রশ্নের হদিশ পেতে মুম্বই পুলিশ টুইটারের দ্বারস্থ হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…