করোনার ওষুধ রেমডেসিভির পৌঁছল পাঁচ রাজ্যে, কোন কোন রাজ্য ওষুধ পাচ্ছে? জানুন
করোনা আবহে গোটা বিশ্ব ছেয়ে গিয়েছে। এবার করোনা ভাইরাস থেকে রোগীদের সুস্থ করে তুলতে করোনার ওষুধ ‘রেমডেসিভির’-এর দেশীয় পদ্ধতিতে তৈরি ওষুধ ‘কোভিফর’ বাজারে এল। ওষুধটির প্রস্তুতকারক সংস্থা ‘হেটেরো’ হায়দ্রাবাদে অবস্থিত হওয়ার ফলে সেই রাজ্যের হাসপাতালগুলিতে প্রাথমিক পর্যায়ে প্রেরণ করা হয়েছে। এছাড়া দেশের মহারাষ্ট্র, দিল্লি-সহ আরও পাঁচটি রাজ্যে পাঠানো হয়েছে এই ওষুধ। ‘হেটেরো’-এর বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দেশের পশ্চিমবঙ্গের কলকাতা সহ ইন্দোর, ভোপাল, লখনউ, পটনা, ভূবনেশ্বর, রাঁচী, বিজয়ওয়াড়া, কোচি, ত্রিবান্দ্রাম ও গোয়ার মতো ১১টি শহরে এই ওষুধ পাঠানো হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্ত শিশু ও বয়স্ক ব্যক্তিদের এই ওষুধ প্রথম দিন খাওয়াতে হবে ২০০ মিলিগ্রাম অর্থাৎ ২ শিশি। দ্বিতীয় দিন থেকে শুরু করে পরপর পাঁচ দিন ১০০ মিলিগ্রাম অর্থাৎ ১ শিশি করে খাওয়াতে হবে। অর্থাৎ ৬ দিনে মোট ৭০০ মিলিগ্রাম কোভিফর খাওয়াতে হবে। মোট ৬ দিনে করোনা রোগীর ৭০০ মিলিগ্রাম ওষুধের খরচ পড়বে ৩৭,৮০০ টাকা। প্রথম দফায় মহারাষ্ট্র ও রাজধানী দিল্লি ছাড়াও কোভিফর পাটানো হয়েছে তেলেঙ্গানা, তামিলনাড়ু ও গুজরাটে।
‘হেটেরো’-এর তরফে জানান হয়েছে, এক শিশি অর্থাৎ ১০০ মিলিগ্রাম কোভিফরের দাম পড়বে ৫,৪০০ টাকা। ‘হেটেরো’ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভামসি কৃষ্ণ বান্দি জানিয়েছেন, করোনার এই ওষুধটি মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতেই। বাজারে খুচরো বিক্রয় হিসেবে এই ওষুধ পাওয়া যাবে না। হেটেরোর লক্ষ্য আগামী ৩ সপ্তাহের মধ্যে ১ লক্ষ শিশি উৎপাদন করতে পারবে তাঁরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…