নিউজ

বিশ্ব জুড়ে প্রায় ৭৩ হাজার করোনায় আক্রান্ত, চিনে মৃতের সংখ্যা দুই হাজার

মৃতের সংখ্যা ক্রমাগত বেড়ে মৃত্যুপুরী হয়ে চলেছে চিন। এখনো পর্যন্ত চিনে মৃতের সংখ্যা দুই হাজার। নতুন করে এই রোগে আক্রান্ত ১,৬৯৩ জন। চিকিৎসা পরিষেবায় জড়িত ১,৭১৬ জন কর্মী আক্রান্ত এই ভাইরাসে। গত সপ্তাহেই উহান শহরে করোনায় আক্রান্ত হয়ে ছ’জন চিকিৎসাকর্মীর মৃত্যু হলে তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

করোনা-মোকাবিলায় ব্যর্থতায় প্রশাসনকেই দায়ি করছে চিনের নাগরিকরা। সারা বিশ্বে তিন হাজার স্বাস্থ্যকর্মী যারা ৩২২ টি হাসপাতালে লড়াই করে যাচ্ছেন তাদেরও মৃত্যুর মুখে পড়তে হচ্ছে নিরাপত্তার অভাবে। মঙ্গলবার চিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮৭১। এর মধ্যে ৯৩ জন হুবেই প্রদেশের। বিশ্ব জুড়ে প্রায় ৭৩ হাজার করোনায় আক্রান্তের মধ্যে প্রায় ১২ হাজার জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : ভারতীয় রেলে তৎকাল টিকিট নিয়ে বড়সড় ঘোষণা

নোভেল করোনাভাইরাসে উহানের উচ্যাং হাসপাতালের ডিরেক্টরের মৃত্যু ঘিরে নানারকম সংবাদ দেওয়া হয়। প্রথমে তাঁর মৃত্যুর খবর জানানো হলেও তা চিনের সংবাদমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয় এবং দাবি করা হয় ওই চিকিৎসককে জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে আবার ওই চিকিৎসকের মৃত্যুর খবর প্রকাশ করলে চিন সরকারের বিরুদ্ধে ক্ষোভে প্রকাশ করেন নাগরিকরা। রোগের মোকাবিলায় ব্যর্থ হয়ে মানুষের আর্তনাদ বেড়ে চলেছে চিনে। এখনো পর্যন্ত চীনের হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। চিনের প্রশাসনের ওপর যে সন্তুষ্ট নয় নাগরিকরা তা তাদের ক্ষোভ প্রকাশেই প্রমাণিত হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026