নিউজ

ভারতীয় রেলে তৎকাল টিকিট নিয়ে বড়সড় ঘোষণা

এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সাধারণ যাত্রীরা আরও বেশি টিকিট পাবেন, এমনটাই জানিয়েছেন ভারতীয় রেলের এক উচ্চ পদস্থ কর্তা। সম্প্রতি রেলের তরফে তৎকাল টিকিট কাটার কিছু অবৈধ সফটওয়্যার আইআরসিটিসির সাইট থেকে সরানো হয়েছে, এবং এই অবৈধ সফটওয়্যারগুলি ব্যবহার করে তৎকাল টিকিট কাটতো এমন ৬০ জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

আরপিএফের ডিরেক্টর জেনারেল অরুন কুমার বলেছেন, ‘এর ফলে এবার থেকে সাধারণ যাত্রীদের জন্য তৎকাল টিকিট কয়েক ঘন্টা পর্যন্ত উপলব্ধ থাকবে, আগে যা মাত্র কয়েক মিনিটই থাকতো।’ প্রসঙ্গত, এতদিন পর্যন্ত কিছু এজেন্ট অবৈধ সফটওয়্যার ব্যবহার করে তৎকাল টিকিট গুলি ব্লক করে দিতো। পরে সেই টিকিট তুলে বেশি দামে যাত্রীদের নিতে বাধ্য করতো।

আরও পড়ুন : পিএফ, পেনশনের টাকা নিয়ে অনিশ্চয়তায় সাধারণ মানুষ

এতদিন পর্যন্ত ‘ANMS’, ‘MAC’ এবং ‘Jaguar’ এর মতো অবৈধ সফটওয়্যার গুলি আইআরসিটিসির লগইন ক্যাপচা, বুকিং ক্যাপচা এবং ব্যাংক ওটিপি বাইপাস করে ব্লক করে দিচ্ছিলো। ফলে সাধারণ যাত্রীরা টিকিট বুক করতে পারছিলেন না। আইআরসিটিসির এক কর্তা বলছিলেন, এই সফটওয়্যার গুলি ব্যবহারের ফলে একটি তৎকাল টিকিট কাটতে ১.৪৮ মিনিট সময় লাগে, যেখানে একজন সাধারণ যাত্রীর একটি টিকিট কাটতে সময় লাগে ২.৫৫ মিনিট। রেলের নিয়মে আছে যে, কোনো এজেন্ট তৎকাল টিকিট কাটতে পারবে না। আরপিএফ গত দুমাসে ৬০ জন এমন এজেন্টকে গ্রেপ্তার করেছে যারা এই অবৈধ সফটওয়্যার গুলি ব্যবহার করে টিকিট কাটতো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026