খেলা

লরিয়াস স্পোর্টিং মোমেন্ট ২০০০-২০২০ পুরষ্কার জিতলেন শচীন তেন্ডুলকর

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর লরিয়াস স্পোর্টিং মোমেন্ট ২০০০-২০২০ পুরষ্কার জিতেছেন। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরে শচীনকে বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সহ সতীর্থদের কাঁধে বহন করা মুহুর্তটি সেরা ক্রীড়া মুহূর্তের বিভাগে মনোনীত করা হয়েছিল। এই মুহুর্তটির শিরোনাম ছিল ‘জাতির কাঁধের বহন'(Carried On the Shoulders of A Nation)

শচীনের এই গৌরবময় মুহূর্ত এই সম্মানজনক পুরষ্কারের দাবিতে থাকা উনিশ জন প্রতিযোগীকে হারিয়ে প্রথম হয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত ২০১১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্লকবাস্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে পরাজিত করার পরে দেশের দ্বিতীয় বিশ্বকাপের মুকুটটির জন্য ২৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছিল। তার ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে শচীনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল এবং পুরো দেশ কিংবদন্তির পাশাপাশি জয় উদযাপন করেছিলো। ফাইনালে ভারত ২৭৫ রান তাড়া করতে নেমে গৌতম গম্ভীরের ১২২ বলে ৯৭ এবং অধিনায়ক ধোনির অপরাজিত ৯১ রানের দৌলতে দশ বল বাকি থাকতে থাকতেই জয়লাভ করে। ভারতীয় দলের খেলোয়াড়রা ফাইনালের পরে ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে শচীনকে কাঁধে নিয়ে ঘুরেছিল এবং জনতাও উচ্ছ্বসিত হয়ে উঠেছিল।

আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে দিনরাতের টেস্ট খেলবে ভারত-ইংল্যান্ড

শচীনের গৌরবময় মুহূর্তটি তিনবার জনগণের থেকে ভোটগ্রহণের পরে লরিয়াস স্পোর্টিং মোমেন্ট ২০০০-২০২০ পুরষ্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০১১ বিশ্বকাপে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত হয়েছিলেন শচীন। ২০১১ সালের বিশ্বকাপের জয়কে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসাবে অভিহিত করেছিলেন শচীন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিশ্বকাপ জয়ের পরে শচীন বলেছিলেন, “এটার জন্যই আমি বেঁচে ছিলাম। এই জন্যই আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026