চিনে ভয়াবহ বন্যাতে ক্ষতিগ্রস্থ ২৮ হাজার বাড়ি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮৮ হাজার কোটি
চিনে ফের নতুন করে করোনা নিয়ে আতঙ্ক বাড়ছে। কমবেশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এরই সাথে বন্যার ভ্রূকুটি। রবিবার বন্যার জেরে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। আর তাই মধ্য চিনের প্রশাসন আনহুই প্রদেশের চুংহে নদীর বাঁধে বিস্ফোরণ ঘটানো হয়। বন্যায় যাতে মানুষের প্রাণহানি ঘটে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চিনের বেশ কিছু নদীর জল বিপদসীমার বাইরে চলে গিয়েছে। বাঁধের মধ্যে বিস্ফোরণ ঘটানোর ফলে জলস্তর প্রায় ২ ফুট নিচে নেমে আসার সম্ভাবনা আছে।
মধ্য চিনের নদীগুলির মধ্যে মাইটি ইয়াংজের পরিস্থিতি সবচেয়ে খারাপ। গ্রীষ্মের এই বৃষ্টিতে প্রতিবছরই চিনে বন্যা হয়। তবে এই বছর তা আরও ভয়ানক হয়েছে। আর এই বন্যা স্বাভাবিক পরিষেবা বিপর্যস্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। চিনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়াতজে, হুয়াই নদী সহ তাই লেকেও বন্যার সৃষ্টি হয়েছে। আর এই নদীগুলির জল বিপদসীমা ছাড়িয়েছে।
প্রায় ২৭ টি অঞ্চল বন্যার কবলে, ২৮ হাজার বিল্ডিং ভেঙে গিয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ হাজার কোটি টাকা। বাঁধগুলিতে ফাটল দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিগত ৭০ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…