শ্রেয়া চ্যাটার্জি – পৃথিবীতে কত রকমের জীবজন্তু লক্ষ্য করা যায়। সম্প্রতি উড়িষ্যার বালাসোরে সজনপুর গ্রামের সরো ব্লক থেকে একটি হলুদ রাঙা কচ্ছপ উদ্ধার হয়েছে। স্থানীয়রা এই কচ্ছপ থেকে চাক্ষুষ দেখার পরই বনদপ্তরকে খবর দেন। এমন অসাধারণ একটি হলুদ রঙের কচ্ছপ উদ্ধার করার পর ভানু মিত্র আচার্য জানান, “তিনি এমন প্রজাতির কচ্ছপ কোনদিন দেখেননি।” তিনি আরো বলেন, “কচ্ছপটির সারা শরীর এমনকি এর খোলসটি পর্যন্ত হলুদ রঙের।”
আই.এফ.এস অফিসার সুশান্ত নন্দ এই কচ্ছপের অসাধারণ ছবিটি টুইট করেছেন। গত মাসেই আর একটি অন্যরকম প্রজাতির কচ্ছপ ধরা পড়েছিল ওড়িশার ময়ূরভঞ্জ এর দেউলী ড্যামের অন্তর্গত এলাকায়। এই কচ্ছপটির খোলসটি অত্যন্ত নরম। সাধারণতঃ আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকায় দেখা যায়। বনদপ্তর এর কর্মীদের মতানুযায়ী, এই কচ্ছপ গুলির ওজন কমপক্ষে ৩০ কিলোগ্রাম হয়ে থাকে। এরা ৫০ বছর অব্দি বাঁচতে পারে।
পৃথিবীতে নানান আকারের নানান প্রজাতির কচ্ছপ এর দেখা মেলে কিন্তু এই ধীর গতির প্রাণীটিও যে এত সুন্দর হতে পারে, তা সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গোটা শরীরের সব জায়গাই হলুদ রংয়ের সুন্দর দেখতে। শুধু শরীরের সব অংশই নয়, খোলসটিও অসাধারণ সোনালী আভায় ভরে গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…