নিউজ

ভারতের বিরুদ্ধে চিনের বড়সড় চাল, কড়া নজরদারি চালাচ্ছে ভারতও

লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের রেশ কাটেনি এখনও। এরই মাঝে ফের সীমান্তে নতুন করে সেনাবাহিনী মোতায়েন করেছে চিন। তবে ভারতও সেইদিকে কড়া নজরদারি চালাচ্ছে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, পিপলস লিবারেশন আর্মি বা PLA বরাবর নতুন করে ২০ হাজারেরও অধিক সেনাবাহিনী মোতায়েন করেছে চিন। তবে নয়াদিল্লির তরফে প্রস্তুতি সেরে রাখা হয়েছে। বিশেষ সূত্র জানাচ্ছে, ঝিজিয়াং প্রদেশে ১০ থেকে ১২ হাজার সেনা মোতায়েন করেছেন নয়াদিল্লি।

এছাড়া, প্রস্তুত রয়েছে ভারি অস্ত্র সহ সাঁজোয়া গাড়ি। যাতে প্রয়োজনে ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় সীমান্তে। ভারতের সীমানায় যাতে কোনোভাবেই চিনা সেনাবাহিনী প্রবেশ করতে না পারে তার জন্য সর্বক্ষণ কড়া নজর রেখেছে ভারতীয় সেনা। নয়াদিল্লির এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের কথায়, চিনের সেনাবাহিনীর দল দুটি ভাগে ভাগ হয়ে ডিভিশন দুটি পূর্ব লাদাখে জড়ো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ডিভিশন দুটিতে ১০ হাজার করে সেনা মোতায়েন করা রয়েছে।

এদিকে ভারতকে চাপে ফেলতে ক্রমেই এক ধাপ করে এগিয়ে আসছে চিন। ফিংগার-৪-এর ভেতরে চিনা সেনাবাহিনী নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল করেছে ভারতকে। লাদাখ সীমান্তে গালোয়ান উপত্যকায় সমস্যা মিটাতে ভারত ও চিন দুই দেশই কোনোভাবেই নিজেদের সেনাবাহিনী অন্যত্র নিতে রাজি নয়। ভারতের তরফে জানান হয়েছে, প্যাংগং লেক থেকে তিন কিমি পিছু হটা ভারতীয় সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়, তাহলে ফিংগার-৪ থেকে সরে আসতে হবে। কারন ফিংগার-৪ আগাগোড়াই ভারত সরকারের নিয়ন্ত্রণাধীনে ছিল৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026