নিউজ

কূটনীতির চাল ভারতের, আরও এক চিনের সংস্থাকে বয়কট করলো ভারত

অরূপ মাহাত: সীমান্ত নিয়ে সংঘাতের মধ্যেই চিনকে কোনঠাসা করতে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলেছে ভারত। টিকটক, ক্যাম স্ক্যানার সহ মোট ৫৯ টি চিনা অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত সরকার। এর মধ্যেই আবারও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সড়ক মন্ত্রক। বিনা প্ররোচনায় লাদাখ সীমান্তে বারবার আঘাত হানার চেষ্টা করেছে চিন। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এই অবস্থায় দাঁড়িয়ে চিনের অর্থনীতিকে দুর্বল করতে চিনা পণ্য বয়কটের দাবি জোরালো হয়েছে ভারতে। দেশবাসীর মনোভাবকে সম্মান জানিয়ে মোবাইল অ্যাপ বন্ধের পাশাপাশি চিনা সংস্থাকে দেওয়া রেলের বরাত বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এবার রাস্তা নির্মাণের কাজে চিনা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করলো নীতিন গড়করীর সড়ক মন্ত্রক।

কোন চিনা সংস্থাকে ভারতের হাইওয়ে নির্মাণের কাজের বরাত দেওয়া হবে না বলে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করী। এমনকি অন্যান্য ক্ষেত্রেও চিনের কোন সংস্থাকেই ভারতে কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী আরও জানান, চিনা বিনিয়োগকারীদের নিষিদ্ধ করা হচ্ছে অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগেও।

শুধু সরাসরি বিনিয়োগে নিষেধাজ্ঞায় নয়, অন্য কোনও সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেও যাতে ভারতে সরকারি কাজে বরাত না পায় কোন চিনা সংস্থা, সে বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী। মূলত, বিদেশি সংস্থার থেকে নির্ভরতা কমিয়ে ভারতকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026