সুশান্তের মৃত্যুর পর বিভিন্ন বিস্ফোরক তথ্য সামনে আসছে। অভিনেতার মৃত্যুর তদন্ত করছে মুম্বই পুলিশ। এর মধ্যেই ৩০ জনকে জেরা করেছে পুলিশ। সুশান্তের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রত্যেক দিনই নানা তথ্য তুলে ধরছে। অনেকের মতে সুশান্তকে খুন করা হয়েছে। তাই সিবিআই তদন্তের দাবি করেছে। অভিনেতার মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীকেও অনেকে দায়ী করেছেন। রিয়াকে অনেক ঘন্টা পুলিশি জেরার মুখেও পড়তে হয়েছে। টানা জেরার পর রিয়া স্বীকার করেন তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। কিন্তু কিছুদিন আগে পুলিশের মনে হয়েছে সুশান্তের ব্যবসা সংক্রান্ত বেশ কিছু বিনিয়োগের তথ্য বেমালুম চেপে গিয়েছেন রিয়া।
সুশান্ত, রিয়া এবং রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী পার্টনারশিপে একটি গোয়েন্দা-ভিত্তিক সংস্থা চালাতেন। এই সংস্থার নাম ছিল ভিভিডরেজ রিয়্যালিটিক্স। এই সংস্থার অংশীদার রিয়া ও তাঁর ভাই হলেও পুরো বিনিয়োগটি করেছিলেন সুশান্ত। একমাত্র রিয়ার জেদের জন্যই নাকি তার ভাই শৌভিককে এই ব্যবসার অংশীদার করতে বাধ্য হয়েছিলেন অভিনেতা। আর এই বিরাট তথ্য রিয়া বেমালুম চেপে গিয়েছেন পুলিশের কাছে।
আবার এদিকে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির শ্বশুর দেবেশ নারায়ণ ট্যুইটারে অভিযোগ জানিয়েছেন যে সুশান্তের মৃত্যুর সঙ্গে সলমান খান জড়িত আছেন।। তিনি ট্যুইট ও করেছেন। আর টুইটে প্রধানমন্ত্রী, অমিত শাহ, এন আই এর বিশেষ শাখাকে ট্যাগ করে লিখেছেন যে ১০০ শতাংশ নিশ্চিত আছেন সলমান খানই হত্যার পিছনে জড়িত আছেন। এছাড়াও তিনি অভিযোগ জানান আনন্দ শাহের বিরুদ্ধে। অভিনেতার মৃত্যু রহস্য নিয়ে যতদিন সময় যাচ্ছে ততই বিষয়টি গভীর হচ্ছে। এখন সুশান্তের মৃত্যুর সঠিক তদন্ত হোক এটাই চায় প্রয়াত অভিনেতার ফ্যানেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…