এবার প্যাসেঞ্জার ট্রেন চালু করা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ভারতীল রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, প্যাসেঞ্জার ট্রেন এবার বেসরকারিকরণ হতে চলেছে। অর্থাৎ প্যাসেঞ্জার ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি হাতে দেবার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। এর জন্য খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলে জানা গেছে। ১০৯ টি রুটে বেসরকারি সংস্থার সাহায্যে ট্রেন চালানো হতে পারে।
রেলের এই সিদ্ধান্তের বিরোধ করেছেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেছেন এটি একটি পরিকল্পনাহীন কাজ। প্যাসেঞ্জার ট্রেনকে বেসরকারি সংস্থা দিয়ে চালানোর সিদ্ধান্ত যুক্তিপূর্ণ নয়। রেলের এই কাকের বিরোধিতা করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ও।
রেল সূত্রের খবর অনুযায়ী, বেসরকারি লগ্নি বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩০ হাজার কোটি টাকা। মূলত যোগ্যতাপত্রের ভিত্তিতে টেন্ডার ডাকা হচ্ছে। এই ব্যবস্থাতে ১০৯ টি রুটের জন্য ১৫০টির বেশি অত্যাধুনিক রেক আনা হবে। প্রতি রেকে ১৬ টি করে কামরা থাকবে। এই ট্রেনগুলি প্রতি ঘন্টায় ১৬০ কিমি বেগে ট্রেন চালানো যাবে। ট্রেনের চালক ও গার্ডদের দিয়েই ট্রেন চালাতে পারবে বেসরকারি সংস্থাগুলি। রেলের এই সিদ্ধান্তের পিছনে একটি বড় কারণ হল যাত্রী পরিষেবা আরও ভালোভাবে দেওয়া। আর এর সাথেই বেসরকারি লগ্নি টানার বিষয়টি তো আছেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…