নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রকের বৈঠকের পর এ নিয়ে কোনও সমাধান সূত্র মেলেনি। চিনের বিদেশমন্ত্রী মুখে শান্তির বার্তা বললেও তা কাজে কিছুই চোখে পড়েনি। এমন সময় চাল রপ্তানি করে চিনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত।
সাধারণত থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে চাল আমদানি করে চিন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেখানে রপ্তানি করার মতো পর্যাপ্ত পরিমাণে চাল নেই। যদিও বা আছে, তা অনেক দাম। সে জায়গায় ভারত অনেক কম দামে চাল রপ্তানি করছে চিনের কাছে। তাই ভারতের থেকেই চাল কেনা শ্রেয় বলে মনে করেছে বেজিং সরকার।
যদিও অন্যান্য সময়ে গুণগত মানের দিক থেকে ভারতের চাল কেনাকে অপছন্দ করে থাকে চিন। কিন্তু এবারে পাকিস্তান, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড থেকে পর্যাপ্ত পরিমাণে চাল আমদানি করতে না পারায় কম দামে ভারত থেকেই চাল আমদানি করছে জিনপিংয়ের দেশ। সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যেই চাল নিয়ে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…