রাজ্য

সভা বাতিলের জন্য আমি অত্যন্ত ক্ষমাপ্রার্থী, মুখ্যমন্ত্রীকে মেইল করে জানালেন অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অক্সফোর্ড বিতর্ক সভা বাতিল হওয়ার জন্য ক্ষমা চেয়ে এবার মেইল পাঠালেন অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট। বুধবার, নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল ভাবে এই সভায় যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে, অক্সফোর্ড ইউনিয়ন জানায় যে এই সভা করা সম্ভব হচ্ছে না। এর পরেই অক্সফোর্ড ইউনিয়নের তরফে ইমেইল করে ইউনিয়নের প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছেন। তিনি তার ইমেইলে লিখেছেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই কারণে আমি ক্ষমাপ্রার্থী।

রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালকে দীর্ঘ ২ পাতার মেইল লিখে পাঠিয়েছেন অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট বিট্রিশ বার। ইমেইলে তিনি লিখেছেন, ” আজকের বিতর্ক সভা পরিকল্পনা মতো না হওয়ার কারণে আমি আপনাকে মেইল করছি। এটা অবিশ্বাস্য ভাবে দুর্ভাগ্যজনক। এবং এই বিতর্ক সভা বাতিল হওয়ার কারণে আমি ক্ষমাপ্রার্থী। অনেক দেশ আমাদের আজকের এই সভার প্রতীক্ষাতে ছিল। দর্শকরা আমাদের অসংখ্য প্রশ্ন পাঠিয়েছে। আমরা সকলে একসঙ্গে এই সবার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। কিন্তু কখনো কখনো এরকম হয়। এই বক্তব্য লিখে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন সকলের কাছে।

অপরদিকে, অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ” আমি আশা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা বুঝতে পারবেন।”চিঠির শেষে তিনি আরো একবার আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীকে বিতর্ক সভায় স্বাগত জানাতে পেরে গর্বিত অক্সফোর্ড ইউনিয়ন।

প্রসঙ্গত, এই বছরের জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সভার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। করণা ভাইরাসের কারণে এই সভা ভার্চুয়াল ভাবে হবার কথা ছিল। মমতা ব্যানার্জি এতে সম্মতি জানিয়ে ছিলেন। এই বিতর্ক সভাতে একাধিক শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে দেখা যেত মমতা ব্যানার্জিকে। সূত্রের খবর, অক্সফোর্ডের শিক্ষার্থীরা তার জন্য অনেক প্রশ্ন তৈরি করে রেখেছিলেন। জানা গিয়েছে প্রায় ৬০০ প্রশ্ন জমা পড়েছিল। তার মধ্যে থেকে তিনি নির্বাচিত কিছু প্রশ্নের জবাব দিতেন এই সভায়। কন্যাশ্রী, রুপশ্রী, কৃষক বন্ধু, দুয়ারে বাংলা সহ একাধিক প্রকল্পের ব্যাপারে তিনি জানাতেন অক্সফোর্ডে পড়ুয়াদের কাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026