বিনোদন

সর্বনাশ হল শ্রীময়ীর, সন্তানের মা হতে চলেছেন জুন, দেখুন ভিডিও

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘শ্রীময়ী’ ধারাবাহিকে এলো নতুন ট‍্যুইস্ট। শ্রীময়ীর সতীন জুন ঘোষণা করেছেন, তিনি গর্ভবতী ও তাঁর সন্তানের বাবা শ্রীময়ীর স্বামী অনিন্দ্য। যথারীতি ধারাবাহিকে এখন ‘ধুম তা না না’ মুহূর্ত। জুনের গর্ভবতী হওয়ার ঘোষণার সিনে সিরিয়ালের চরিত্রদের আতঙ্কিত মুখ তিন বার করে দেখানো হয়েছে। কিন্তু দর্শকদের কাছে এটাই প্রশ্ন যে, জুন আন্টির আসলে বয়স কত? জুন আন্টি ও অনিন্দ্যর বয়সের ফারাক কি আদৌ আছে?

আপাতত শ্রীময়ী এইসব যুক্তি নিয়ে চিন্তিত নন। শ্রীময়ী অনেক প্ল‍্যানিং করে জুনকে সবেমাত্র বাগে এনেছিলেন, জুনের মা হওয়ার ঘোষণায় তাঁর ও রোহিতের সব পরিশ্রম বৃথা হয়ে গেল। এমনিতেও জুন নিজের অজান্তেই শ্রীময়ীর বাড়ি ‘আনন্দ নিকেতন’ দুই কোটি টাকার বিনিময়ে শ্রীময়ীকেই বিক্রি করেছেন। এরপর শ্রীময়ী ক্রেতা, এই খবর জানতে পেরে তিনি অবাক হয়ে যায়। জুনকে শ্রীময়ী বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে জুন বলেন, তিনি বেরিয়ে গেলেও অনিন্দ্যর সন্তানের এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং এই মুহূর্তে জুন অনিন্দ্যর সন্তানের মা হতে চলেছেন।

দর্শকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, জুন কি করে অনিন্দ্যর সন্তানের মা হতে চলেছেন। তাঁরাও বেশি ভাবতে পারছেন না, যদি তাঁদের ভাবনা সেন্সরড হয়ে যায়। এমনকি অনলাইন পোর্টালের পেজ থ্রি এডিটররাও ব্যাপারটা খোলসা করতে পারছেন না, যদি তাঁদের আর্টিকল-ও ‘A’মার্কা হয়ে যায়! কিন্তু শ্রীময়ী দেখে শুনে মনে হচ্ছে জুন-এর ব্রেন এতটাই অসাধারণ যে তাঁর একবার ‘ইসরো’ বা ‘নাসা’য় ট্রাই করা উচিত। তাহলে পৃথিবীর মানুষ অতি সহজেই মহাকাশে বাসযোগ্য কোনো গ্রহ খুঁজে পাবেন। অবশ্য ‘শ্রীময়ী’র চিত্রনাট্যকারও অসাধারণ। তিনি একবার এই ধরনের চিত্রনাট্য নাসা-য় পাঠিয়ে দেখতে পারেন। যাই হোক, আপাতত গল্পের গরু গাছে উঠে ডাল ধরে ঝুলছে। এখন শুধুই অপেক্ষা ‘শ্রীময়ী’র দাবার চালের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026