পলিটিক্স

মত পাল্টে ফেললে আর কথা বলে কি লাভ, শুভেন্দু প্রসঙ্গে মন্তব্য সৌগত রায়ের

আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করা মুশকিল। শুভেন্দু অধিকারীর এই মেসেজ এর পরে কার্যত হাল ছেড়ে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বুধবার বিকেলে নিজের বাসভবনে সৌগত রায় শুভেন্দুর এই মেসেজ নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন। তার বক্তব্য দেখে বোঝা গেছিল তিনি অত্যন্ত হতাশ হয়েছেন শুভেন্দুর এই সিদ্ধান্তে। তিনি বলছেন, এরপর যা বলার শুভেন্দুই বলবে।

এদিন সৌগত বাবু আরো বললেন, “আমি আপনাদের সত্যনিষ্ঠার সঙ্গে বলেছিলাম আগের দিনের মিটিংয়ে যা হয়েছিল সব কিছু। শুভেন্দু অধিকারী ছাড়া সেই মিটিং-এ আরো ৪জন উপস্থিত ছিলেন। যদি সেই মিটিং এর পরে উনি ওনার মন পরিবর্তন করেন তাহলে সেটা সম্পূর্ণরূপে ওনার সিদ্ধান্ত। তিনি আপনাদের নিজের সিদ্ধান্ত নিজে জানাবেন। ”

শুভেন্দু অধিকারীর মেসেজ যে তার কাছে এসেছে তা সৌগত রায় স্বীকার করেছেন। বলেছেন,”মেসেজটা এসেছে, বিস্তারিত জানাবো না।” তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই মেসেজ এর ব্যাপারে জানিয়েছেন কিনা সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তিনি আরো জানিয়েছেন, গতকাল মিটিং এর সবকিছু ঠিক ছিল। তারপর উনি মত পাল্টে ফেললে আর কথা বলে লাভ কি?

মঙ্গলবার সন্ধ্যাতে শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক প্রস্থ বৈঠক হয়। সেই বৈঠকের পরে সংবাদমাধ্যমকে সৌগত রায় জানিয়েছেন,”সব মিটে গিয়েছে।” যদিও বুধবার দুপুরে আবার সৌগত বাবুকে মেসেজ করে শুভেন্দু বলেছেন,”আমার উপর সবকথা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার বক্তব্যের এখনো কোনো সমাধান হয়নি। ৬ ডিসেম্বর সাংবাদিক বৈঠকে আমার সব কথা বলার ছিল। তার আগে সংবাদমাধ্যমের কাছে সবকিছু বলে দেওয়া হল। আপনাদের সঙ্গে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026