ভারতের আবেদনে সাড়া দিয়ে চীন করোনা পরীক্ষার কিট পাঠাচ্ছে। বুধবার চীনের গুয়াংঝোউ থেকে প্রায় ৩ লক্ষ করোনা কিট অবশেষে ভারতে পাঠাবে বলে সরকারি সূত্রের খবর। বৃহস্পতিবারেই এই কিটগুলি নমুনা পরীক্ষার জন্য নয়াদিল্লিতে আসবে।
জার্মানি, কোরিয়া, ফ্রান্স, এই দেশগুলির থেকেও করোনা কিট কেনার চেষ্টা করেছে ভারত। পরে খোঁজখবর নিয়ে জানা যায় যে এই দেশগুলিও করোনা কিট চীন থেকেই গ্রহণ করে। তাই ভারত এবার সরাসরি চীন থেকেই কিট নিচ্ছে।
চীনের সরকারি কিট প্রস্তুতকারী সংস্থার একটি তালিকা ও পাঠানো হয়, যেখানে বলা হয়েছে যে এই কিটগুলি রফতানি করার যোগ্য ও ভালো গুণমান সম্পন্ন কিট। সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২০ লক্ষ করোনা কিট চীন থেকে ভারতে এসে পৌঁছবে বলে জানা গেছে।
ভারতে যে ১৭০ টি হটস্পট এলাকা চিহ্নিত করা হয়েছে সেই এলাকাগুলোতে এই কিটগুলি দিয়ে নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…