নিউজ

বাজার করতে আসা লোকজনকে করোনা মুক্ত করতে বিশেষ উদ্যোগ রাজ্যের

করোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন চলছে। এই নিতান্তই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খুব প্রয়োজনে বাড়ি থেকে বেরাতেই হলে, বাড়ি ফিরে নিজেকে জীবাণুমুক্ত করা খুব জরুরি বলে জানিয়েছেন তারা। কিন্তু চিকিৎসকদের পরামর্শ অমান্য করেই বাজারগুলোতে ভিড় বাড়ছে নিত্যদিন। সবজি বাজার, মাংসের দোকান ছাড়াও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য জোগাড় করতে রাস্তায় বেরোচ্ছেন মানুষ। সরকারের সচেতনতা বিষয়ে প্রচার কাজে আসেনি তেমন। এই অবস্থায় রাজ্যের মানুষকে করোনার থাবা থেকে আড়াল করতে বিশেষ পদ্ধতি অবলম্বন করছে প্রশাসন।

বেশি ভিড় হয়, এই ধরনের বাজারগুলোতে স্যানিটাইজার টানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ইতিমধ্যে কলকাতা পৌরসভার উদ্যোগে ১০১ নাম্বার ওয়ার্ডের পাটুলি ও রামগড় বাজারের প্রবেশ পথে বসানো হলো স্যানিটাইজেশন টানেল। সোডিয়াম হাইপোক্লোরাইড যুক্ত বায়ু কুয়াশার আকারে ছড়িয়ে দিয়ে এই টানেলের ভেতর দিয়ে যাওয়া লোকজনকে জীবাণুমুক্ত করা হবে বলে জানিয়েছে রাজ্য। গতকাল, বুধবার বিকেল ৫ টায় এই দুটি বাজারের স্যানিটাইজেশন টানেল উদ্বোধন করেন তৃণমূলের মহাসচিব, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সাধারণ মানুষকে করোনার জীবাণু থেকে মুক্ত করতে এটাই রাজ্যের প্রথম স্যানিটাইজেশন টানেল। এর আগে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে খড়গপুর স্টেশনের প্রবেশ পথে ‘ফগ শাওয়ার’ বসানো হয়েছে। বিভিন্ন জেলার পুলিশ লাইনের প্রবেশ পথেও বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। তবে সাধারণ মানুষের জন্য এই প্রথম স্যানিটাইজেশনের ব্যবস্থা চালু করলো রাজ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026