যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং
চীন থেকেই প্রথম করোনা শুরু হয়েছিল। তারপর তা ধীরে ধীরে বিশ্বের প্রায় সব দেশই ছড়িয়ে পড়েছে। এবার এই করোনা আবহে চীন যুদ্ধের প্রস্তুতি শুরু করল। ভারত বনাম চীনের যুদ্ধ হতে পারে। পূর্ব লাদাখের কাছে একাধিক জায়গাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর মুখোমুখি রয়েছে ভারত ও চীন। চীনের সেনাকে প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। চীনের একটি সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে চীনের প্রেসিডেন্ট যুদ্ধের জন্য নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া প্রত্যেককে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, বেজিং প্রায় আড়াই হাজার সেনা লাদাখে মোতায়েন করা হয়েছে। এছাড়া এটাও জানা গেছে যে বেজিং বাঙ্কার তৈরির ও পরিকল্পনা করছে। ভারত ও যথেষ্ট তৎপর রয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভারত ও অনেক সেনা মোতায়েন করছে। প্রসঙ্গত, ৫ মে থেকে লাদাখে ভারত-চীন সেনার সংঘর্ষ চলছে। ৯ মে ভারত ও চীন সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বেশ কয়েকজন চীনা সেনা ও ভারতীয় সেনা আহত হয়েছিলেন।
২০১৭ সালে ভারত-চীন সীমান্তে ডোকলামের পর এরকম যুদ্ধ পরিস্থিতি আর তৈরী হয়নি। তবে এবারে চীন যুদ্ধের জন্য উঠেপড়ে লেগেছে, যা তাদের কার্যকলাপ দেখেই বোঝা যাচ্ছে। এবারে চীনের সেনাদের তৎপরতা ও কার্যকলাপ আগের থেকে একদম আলাদা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…