নিউজ

আজ থেকে ফের কলকাতায় চলছে অটো, তবে মানতে হচ্ছে বিশেষ নিয়ম

আজ থেকে শহরের রাস্তায় চালু হচ্ছে অটো পরিষেবা। দীর্ঘদিন লকডাউনের জেরে বন্ধ থাকার পর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে ফের চালু হচ্ছে অটো। চতুর্থ দফার লকডাউন ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ২৭ মে থেকে শহরে অটো চলতে শুরু করবে। তবে বিশেষ স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে চলতে হবে।

করোনা সতর্কতার জন্য যে সব বিধিনিষেধ রয়েছে, সবটাই মানতে হবে। এখন থেকে অটোতে চালক ছাড়া ২ জন যাত্রী নেওয়া যাবে। এছাড়া চালক ও যাত্রী সবাইকেই মাস্ক পড়তে হবে। আজ সকাল থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতাতে অটো চলতে দেখা গেছে। তবে ভাড়া আগের ভাড়ার থেকে ৭-৮ টাকা বেশি দিতে হচ্ছে। তবে যাতায়াতের সুবিধার কথা ভেবে অনেক যাত্রীই এই ভাড়া বৃদ্ধিতে আপত্তি করছে না।

উল্টোডাঙা থেকে জোড়াবাগান রুটের অটোভাড়া আগে ১৪ টাকা ছিল, এখন ২০ টাকা নেওয়া হচ্ছে। দক্ষিণ কলকাতার হাজরা,বালিগঞ্জ, গড়িয়া, রাসবিহারী থেকে বেহালা, এই রুটগুলিতে অটো চলছে। তবে প্রায় ১০ টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026