দক্ষিণ চিন সাগর নিয়ে নাক গলাচ্ছে আমেরিকা, অভিযোগ চিনের
দক্ষিণ চিন সাগরের সঙ্গে কোনভাবেই সরাসরি জড়িত নয় আমেরিকা। তা সত্ত্বেও দক্ষিণ চিন সাগর নিয়ে নাক গলাচ্ছে তারা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এমনটা ‘একেবারেই অনভিপ্রেত’ বলে দাবি চিনের। অন্যদিকে, আমেরিকার অভিযোগ, দক্ষিণ চিন সাগরে নিজের কর্তৃত্ব প্রয়োগ করতে গিয়ে অন্যান্য বিভিন্ন দেশের সার্বভৌমত্বে আঘাত করছে চিন। মার্কিন বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি জারি করে এই অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার এর উত্তরে আমেরিকাস্থিত চিনা দূতাবাস পাল্টা বিবৃতি জারি করে। এই বিবৃতিতে তারা জানায়, ‘দক্ষিণ চিন সাগর নিয়ে সৃষ্ট বিরোধে কোনও ভাবেই সরাসরি জড়িত নয় আমেরিকা। তাই এই বিষয়ে নাক গলানো উচিত নয় তাদের।’ দক্ষিণ চিন সাগরে দীর্ঘ দিন ধরে আমেরিকা নিজেদের ক্ষমতা জাহিরের চেষ্টা করছে বলে কড়া সমালোচনা করা হয়েছে চিনা দূতাবাসের বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শান্তিস্থাপনের বাহানায় দক্ষিণ চিন সাগরে নিজেদের ক্ষমতা জাহির করছে আমেরিকা। এতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হচ্ছে ওই এলাকায়। যা ওই এলাকার দেশগুলির মধ্যেকার সংঘাতকে বাড়িয়ে তুলছে।’
সাম্প্রতিক কালে দক্ষিণ চিন সাগরকে কেন্দ্র করে বারবার সংঘাতে জড়িয়েছে আমেরিকা ও চিন। এই এলাকায় নিজেদের কর্তৃত্ব কায়েম করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও বেজিং। নিজেদের পক্ষের দেশ গুলিকে সঙ্গে নিয়ে ক্ষমতা প্রদর্শনের খেলায় মেতেছে দু পক্ষই। কয়েক বছর আগে যুদ্ধজাহাজ পর্যন্ত পাঠিয়েছিল আমেরিকা। তার পর থেকেই এই এলাকায় বিশেষ নজরদারি বাড়িয়েছে চিনও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…