বিনোদন

বাড়ছে রহস্য, সুশান্তের মৃত্যু তদন্তে ফের জিজ্ঞাসাবাদ করা হবে তাঁর দিদি ও রাঁধুনিকে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে দীর্ঘ একমাস। কি কারণে তিনি এই ভয়ংকর পদক্ষেপ গ্রহণ করলেন সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যাক্তিগত নাকি পেশাগত চাপে পড়েই তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে কৌতূহল তার অনুগামীদের মনে।

এর আগে বলিউডের জনপ্রিয় ব্যাক্তিত্ব সহ তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।এবার শোনা যাচ্ছে, তার মৃত্যু তদন্তে রাঁধুনি এবং দিদিকে আরও একবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। জানতে চাওয়া হবে ১১ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত সুশান্ত কখন, কী খেতেন সেই সম্পর্কে।

এর সাথে সাথে তার দিদি মিঠুকেও আরও এক দফায় জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। জানা গিয়েছে মৃত্যুর ৩ মাস আগে দিদির সাথে শেষ কথা হয় তার। তখন প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মনোমালিন্য সম্পর্কে কিছু জানিয়েছিলেন কিনা সেই বিষয়টিই খতিয়ে দেখবে পুলিশ।

অন্যদিকে, তার মৃত্যু রহস্য উদঘাটনে এখনও পর্যন্ত মোট ৩৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যেই তালিকায় রয়েছেন রিয়া চক্রবর্তী, সঞ্জয়লীলা বনশালি, সন্দীপ সিং, মুকেশ ছাবড়া প্রমুখ। যদিও পুলিশের ওপর গাফিলতির অভিযোগ আনা হয়েছে, তবে তাদের ওপর আস্থা রাখতে বলছে মুম্বাই পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026