কংগ্রেসের কড়া সিদ্ধান্ত, দলের দুই গুরুত্বপূর্ণ পদ থেকে বরখাস্ত সচিন পাইলট
সচিন পাইলট ও তার ঘনিষ্ঠদের এবার পদ থেকে বরখাস্ত করল কংগ্রেস। গতকাল জল্পনা কল্পনা উড়িয়ে যদিও সচিন পাইলট জানিয়েছিলেন, “বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই”। এদিন মঙ্গলবার রাজস্থান কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে সচিন সহ অনুপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠরা। এরপর আরও কড়া পদক্ষেপ নিল কংগ্রেস। সচিনকে উপমুখ্যমন্ত্রীর পদ ও দলের রাজ্য সভাপতির পদ থেকে বরখাস্ত করল কংগ্রেস।
সচিন ঘনিষ্ঠ সহ তাঁকে ছাঁটাইয়ের কথা প্রথম জানান কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত রাজমন্ত্রী সচিন পাইলট, পর্যটনমন্ত্রী বিশ্বেন্দ্র সিংহ, খাদ্য ও অসামরিক জোগান মন্ত্রী রমেশ মীনাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও ছাঁটাই করা হয়েছে সচিনকে। সেই পদে আনা হয়েছে গোবিন্দ সিং দোতাস্রাকে। এবার তিনিই ওই পদের দায়িত্ব সামলাবেন।
এদিন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, “এটি খুবই দুঃখজনক যে বিজেপির কথায় প্রভাবিত হয়েছেন সচিন পাইলট সহ তাঁর সঙ্গীরা। সচিন পাইলটকে মাত্র তিরিশ বছর বয়সে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। চল্লিশ বছরে সচিন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদের ক্ষমতা পান। কিন্তু তিনি ও তাঁর অনুগামীরা অন্য দলের ফাঁদে পা দিয়ে ফেলেছেন দেখে খুবই খারাপ লাগছে”।
দল থেকে ছাঁটাই হওয়ার পর সচিন পাইলট টুইট করে জানান, সত্যিটা সহজ না হলেও তাঁকে হারানো কঠিন। সচিন ঘনিষ্ঠ বিশ্বেন্দ্র সিংহ ও রমেশ মীনা জানিয়েছেন, ” গত ছয় বছরে অনেক শক্ত হাতে সবকাজ করেছি। নিজের দলকে রাজ্যে ক্ষমতায় এনেছি। এরপরও সচিনের সঙ্গে কংগ্রেসের এমন হেনস্তা মানা যায় না”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…